Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাইন গাছে ঘেরা সর্পিল রাস্তায় পাহাড়ি ঝিঁঝির ডাক, সোলো ট্রিপের আদর্শ ঠিকানা এই গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংকে বলা হয় 'কুইন অফ হিলস'। অর্থাৎ কিনা, পাহাড়ের রানি। তাই হিল স্টেশনে ঘুরতে যাওয়ার থাকলে দার্জিলিং বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দ। তবে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে অফবিট ট্রাভেল ডেস্টিনেশনের (offbeat travel desti

পাইন গাছে ঘেরা সর্পিল রাস্তায় পাহাড়ি ঝিঁঝির ডাক, সোলো ট্রিপের আদর্শ ঠিকানা এই গ্রাম

শেষ আপডেট: 29 May 2023 10:29

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংকে বলা হয় 'কুইন অফ হিলস'। অর্থাৎ কিনা, পাহাড়ের রানি। তাই হিল স্টেশনে ঘুরতে যাওয়ার থাকলে দার্জিলিং বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দ। তবে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে অফবিট ট্রাভেল ডেস্টিনেশনের (offbeat travel destination)। দার্জিলিং কিংবা সিকিমের কোলাহল থেকে বেরিয়ে ইদানিং তুলনায় নিরিবিলি শৈলশহরে ছুটি কাটাতে বেশি উৎসাহী ভ্রমণপিপাসু বাঙালি। তাঁদের জন্যই আজ রইল এক অচেনা পাহাড়ি গন্তব্যের হদিশ (Beltar)।

তুলনামূলক অপরিচিত এই জায়গাটির নাম বেলটার। এটি কার্শিয়াং-এর একটি ছোট্ট পাহাড়ি জনপদ (Kurseong hill station)। শহরের কোলাহলমুখরতা থেকে এক প্রকার বিচ্ছিন্নই বলা যায় গ্রামটি। প্রকৃতির রূপ দেখলে মন ভরে যাবে। পাহাড়ি ঝিঁঝিঁর ডাক কিংবা পাখির কলকাকলি, সবুজে ঘেরা সর্পিল রাস্তা, ঝর্না, সুবিস্তৃত চা বাগান-সব দেখতে দেখতে দুটো দিন কোথা দিয়ে কেটে যাবে, বোঝাই যাবে না। পরিবারের সঙ্গে এলে তো বটেই, যাঁরা একা ঘুরতে ভালোবাসেন, তাঁদের জন্যও একেবারে পারফেক্ট ছুটি কাটানোর ঠিকানা বেলটার।

কীভাবে যাবেন? (Beltar)

যে কোনও ট্রেন কিংবা বাসে আগে পৌঁছে যেতে হবে এনজেপিতে। সেখান থেকে শেয়ারে, কিংবা ব্যক্তিগত গাড়িতে বেলটার।

কোথায় থাকবেন? (Beltar)

তুলনামূলক অপরিচিত জায়গা হওয়ায় বেলটারে এখনও খুব বেশি থাকার জায়গা গড়ে ওঠেনি। তবে জিটিএ পরিচালিত বেশ কিছু কটেজ এবং হোমস্টে রয়েছে। জিটিএ-র ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে আগে থেকেই বুক করা যায় সেগুলি।

তাহলে আর দেরি কেন? এই সপ্তাহান্তেই বেরিয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে!

গ্রীষ্মের ছুটি কাটানোর ঠিকানা হোক সবুজে ঘেরা এই পাহাড়ি গ্রাম, মন হয়ে যাবে ‘হ্যাপি’


```