Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিদিন লিপস্টিক ব্যবহার করেন! মেনে চলুন এই সাবধানতাগুলো

লিপস্টিক কেনার সময় দেখে নিন তার মধ্যে কী কী উপাদান রয়েছে। কারণ লিপস্টিকের মধ্যে যদি এমন কোনও উপাদান থাকে যাতে আপনার অ্যালার্জি হতে পারে তাহলে সেটা এড়িয়ে চলাই ভাল। 

প্রতিদিন লিপস্টিক ব্যবহার করেন! মেনে চলুন এই সাবধানতাগুলো

শেষ আপডেট: 3 January 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: এখন সাজগোজের ধরনটাই পুরো বদলে গেছে। এখন মেকআপের আগেও আরও হাজারখানেক স্টেপ। ময়েশ্চারাইজার, প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্রোঞ্জার আরও কত কী! আগে কিন্তু একটু লিপস্টিক আর একটু কাজলেই হিল্লি দিল্লি করে বেড়ানো যেত। 

এখনও অনেকে আছেন যাদের চড়া মেকআপ পছন্দ নয় বা মেকআপের ব্যাপারে সেরকম কিছুই জানেন না। তাঁদের ভরসা ছোট্ট টিপ, একটু কাজল আর লিপস্টিকই। অধিকাংশ মহিলাই সাজতে একটু পছন্দ করেন। কিছু না হলেও লিপস্টিক বা কাজল কেনার শখ মহিলাদের থাকবেই। আবার এখন জেন এক্স বা জেন ওয়াই রীতিমতো হাজার হাজার টাকা খরচ করে লিপস্টিকের পিছনে।

কিন্তু যারা নিয়মিত লিপস্টিক লাগান তাঁদের মনে কখনও না কখনও এই প্রশ্নটা এসেছে যে ঠোঁট কালো হয়ে যাবে না তো? উত্তর হল, না, লিপস্টিক ব্যবহার করলে আপনার ঠোঁট কালো হবে না তবে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।

প্রথমত আপনি কোন ব্র্যান্ডের লিপস্টিক লাগাবেন সেটা ঠিক করে নিতে হবে। যেহেতু ঠোঁটের চামড়া খুব পাতলা এবং নরম হয় তাই ভাল মানের কোনও লিপস্টিক ব্যবহার করাই ভাল। 

লিপস্টিক কেনার সময় দেখে নিন তার মধ্যে কী কী উপাদান রয়েছে। কারণ লিপস্টিকের মধ্যে যদি এমন কোনও উপাদান থাকে যাতে আপনার অ্যালার্জি হতে পারে তাহলে সেটা এড়িয়ে চলাই ভাল। 

লিপস্টিক লাগানোর আগে লিপবাম লাগানো জরুরি। লিপবাম বা লিপ ময়শ্চারাইজার আপনার ঠোঁটের ত্বককে নরম রাখবে ফলে যেকোনও লিপস্টিক বিশেষত ম্যাট লিপস্টিক লাগানোর আগে লিপবাম ব্যবহার করা ভাল।

ঠোঁটের গোলাপি আভা ধরে রাখতে সপ্তাহে অন্তত একবার লিপ স্ক্রাব করুন। এতে ঠোঁটের উপর জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে।

এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল বা আমন্ড অয়েলের মতো কোনও তেল দিয়ে মালিশ করে ঘুমোতে যান। 

আপনি নিশ্চিন্তে লিপস্টিক লাগাতে পারেন কারণ ঠোঁট কালো হয়ে যাওয়ার কোনও ভয় নেই শুধু এই প্রয়োজনীয় বিষয়গুলো একটু খেয়াল রাখলেই চলবে।


```