Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুজো স্পেশাল 'ভূরিভোজ থালি' নিয়ে হাজির আহেলি, কী কী থাকছে জেনে নিন

দুর্গাপুজো স্পেশাল 'ভূরিভোজ থালি' নিয়ে হাজির আহেলি, কী কী থাকছে জেনে নিন

শেষ আপডেট: 12 October 2023 11:56

দ্য ওয়াল ব্যুরো: সুস্বাদুতাম! ধর্মতলার পিয়ারলেস হোটেলের রেস্তোরাঁ আহেলি এবারের দুর্গাপুজো মেনু নিয়ে হাজির। বাঙালি খানাপিনার সে এক বিরাট আয়োজন। পদ যেন শেষ আর হয় না। ৩০ বছর ধরে বাঙালির রসনা তৃপ্তি ঘটিয়ে এসেছে এই 'আহেলি'। তাদের এবার দুর্গাপুজোর স্পেশাল থালিতে কী কী থাকছে জানতে ইচ্ছে করছে তো? চলুন জেনে নিই।

দুর্দান্ত এই ভূরিভোজ থালিতে ইলিশ, চিংড়ি, ভেটকি, মটন মিলেমিশে একাকার। মোট ১১টা পদ রয়েছে এই থালিতে। নতুন আলা কার্তে এডিশনে থাকছে গোবিন্দরাজ ভেটকি ফ্রাই, মোচা চিংড়ির বড়া, কল্যাণী বেগুন, পালং বড়ি, ছানার মৌল, ভেটকির দম, কইয়ের হরগৌরী, মনিহারী মাংস ইত্যাদি।

এছাড়াও অ্যাক্সিস মলের আহেলিতে এবার পুজোতে থাকছে ৩০ রকমের পদ মিলিয়ে বাঙালিয়ানা ভূরিভোজের ব্যবস্থা। ভেজ এবং নন ভেজ দুই রকমের থালিই থাকছে।

পিয়ারলেস হোটেলের জেনারেল ম্যানেজার জানান, "এবার দুর্গাপুজোতে আহেলির মুখ টলিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আমাদের শেফরা দুর্দান্ত সব স্পেশাল পদ তৈরি করেছে অতিথিদের জন্য। আশা করছি অতিথিরা আমাদের এই উদ্যোগ এবং আপ্যায়ণ পছন্দ করবেন।"

শরৎ বোস রোডের আহেলিতে এই ভূরিভোজ থালির দাম ২১৯৫ টাকা সঙ্গে ট্যাক্স এবং পিয়ারলেস হোটেলের আহেলিতে এই থালির দাম ২৬৯৫ টাকা সঙ্গে ট্যাক্স। এছাড়া পিয়ারলেস হোটেলে আহেলির মহোৎসব থালির দাম ১৬৯৫ টাকা সঙ্গে ট্যাক্স এবং শরৎ বোস রোডের আহেলিতে এই থালির দাম ১২৯৫ টাকা সঙ্গে ট্যাক্স। অ্যাক্সিস মলের আহেলির বাঙালি ব্যুফের দাম ১৩৯৯ টাকা সঙ্গে ট্যাক্স।

সাংবাদিক সম্মেলনে শেফ সৌম্যদীপ দত্ত জানালেন, পুজোর প্রত্যেকদিনই থাকবে নতুন মেনু। তাই চাইলে প্রতিদিনই আহেলিতে সারতে পারেন পুজোর ভোজ। 


```