Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাক্রোপলিসে দেব-দর্শন! রবি-সন্ধ্যায় মলের অষ্টম জন্মদিনে চাঁদের হাট, চলছে শপিং উৎসব

অ্যাক্রোপলিসে দেব-দর্শন! রবি-সন্ধ্যায় মলের অষ্টম জন্মদিনে চাঁদের হাট, চলছে শপিং উৎসব

শেষ আপডেট: 2 October 2023 17:43

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছিল কলকাতার অন্যতম বড় শপিং মল অ্যাক্রোপলিসের অষ্টম জন্মদিন। সেই উপলক্ষেই রবি-সন্ধ্যায় সেখানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন সুপারস্টার দেব, মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা এবং আরও অনেকে।

দক্ষিণ কলকাতার অন্যতম হ্যাং আউট প্লেস হল অ্যাক্রপলিস মল। দেখতে দেখতে ৮ বছর হয়ে যাওয়ায় কাল নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মলে আসা অথিতিদের জন্য। 'দ্য মল অফ জয়' নামে পরিচিত এই মল কিন্তু কলকাতার মানুষের কাছে শপিং-এর সেরা ঠিকানা। একেই সামনে পুজো, তার উপর দেব এসেছেন, সঙ্গে রবিবারের বিকেল- সব মিলিয়ে এদিন সন্ধ্যায় ভিড় উপচে পড়েছিল মলে। 


দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

মলের ৮ বছরের জন্মদিন পালন করতে শুধু কেক কাটা নয়, নানা কুইজ খেলা, উপহার দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে সন্ধ্যাবেলাটুকু কাটানোর আয়োজন করেছিল অ্যাক্রোপলিস মল। সেই আনন্দেরই শরিক ছিলেন সুপারস্টার দেব। আসন্ন পুজোয় অভিনেতার নতুন ছবি 'বাঘাযতীন' মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে ছবিটির ট্রেলার দেখানোর আয়োজন করা হয়েছিল মলের মধ্যেই। তা দেখতে সন্ধ্যাবেলা সিনেপ্রেমীদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না অ্যাক্রোপলিসে।

এদিনের অনুষ্ঠানের বিষয়ে মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা জানান, 'অ্যাক্রোপলিস মল শুধু শপিং-এর জন্য বেস্ট জায়গাই নয়, এই মলে কিন্তু যে কোনও বয়সের মানুষ এসে আড্ডা দিতে পারেন। এমনকী পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যেও কিন্তু এই মলে রয়েছে নানা রেস্তোরাঁ। তাছাড়া এই মলে মাঝে মাঝেই চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল এবং আরও অনেক ইভেন্ট। কেউ অনেক দূর থেকে এলে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও।'

সব মিলিয়েই এদিন মলে এক দুর্দান্ত সন্ধ্যার সাক্ষী ছিলেন শহরবাসী।


```