
শেষ আপডেট: 7 October 2021 09:40
এবার পুজোটা কি গত বছরের তুলনায় কিছুটা আশাব্যঞ্জক মনে হচ্ছে তোমার?
ডিজাইনার সোমা- কিছুটা তো বটেই। এবার অনেকেরই দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। কোভিডের দাপটও কিছুটা কম। মানুষ বেরোচ্ছেন, কেনাকাটা করছেন। মনটাও পুজোর ছন্দে নেচে উঠছে। বিশেষ করে ইয়াং জেনারেশন তো এখন উৎসবের মেজাজে।
তোমার শাড়ির অ্যাডমায়ারার তো এ প্রজন্মের মেয়েরাই। তাই না?
সাদা নেটের শাড়িটা নাকি তোমার এবছরের পুজো স্পেশাল?
ডিজাইনার সোমা- একেবারে আইভরি হোয়াইট নেট নিয়ে এবার এক্সপেরিমেন্ট করেছি। লেসের বর্ডার আর আঁচল দেওয়ায় শাড়িটার গেটআপ পুরো বদলে গেছে। পুজোর সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে পার্টি তো থাকেই। তার জন্য এইরকম একটা শাড়ি চাইই।
আর ডিজাইন?
ডিজাইনার সোমা- সবসময় নতুন কিছু করতে থাকি। এবারের পুজো স্পেশাল নেকলেস নকশা। ব্ল্যাক সিল্কে বিশেষ বিশেষ প্লেসমেন্টে সিলভার জরি দিয়ে নেকলেসের মোটিফ করেছি। আবার রেড স্যাটিন সিল্কে গোল্ডেন জরি দিয়ে আলপনার ঢঙে কাজ করেছি। এটা কিন্তু পিওর জারদৌসি ওয়র্ক। পুজোর পার্টি জমাতে তো বটেই, এমন অফবিট একটা ডিজাইনার শাড়ি আপনার ওয়ার্ডরোবে থাকলে আপনি যেকোনও নিমন্ত্রণ সন্ধ্যার মধ্যমণি হয়ে উঠবেন।
কোন শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ আর অ্যাক্সেসরি লাগবে তা কি আপনি সাজেস্ট করে দেন?
ডিজাইনার সোমা- দিই। তবে আমার যে শাড়ির ছবি আপনারা দেখছেন সেই ফোটোশ্যুটে মেকআপ ও স্টাইলিং করেছেন কৌশিক-রজত। ওঁদেরও ফলো করতে পারেন।
সবশেষে জিজ্ঞেস করি আপনার শাড়ির দামের রেঞ্জ কেমন?
ডিজাইনার সোমা- সিল্ক, স্যাটিন বা পিওর অরগ্যাঞ্জা নিতে গেলে তো বাজেট বেশি হবেই। কিন্তু আমার কাছে কটন, হ্যান্ডলুম, বেনারসের নানারকম এক্সক্লুসিভ শাড়ি আছে যার দাম সকলের আয়ত্তের মধ্যে। তাই পুজোর এই শেষ মুহূর্তের শপিংয়ে হাত বাড়াতে পারেন আমার পুজো কালেকশনে।