Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গরম হোক বা পান্তা, দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে এই ৫ রকমের ভর্তা, রইল রেসিপি

আপনাদের জন্য আজকে রইল এমন ৫ ভর্তার রেসিপি যা পান্তা দিয়ে তো জমিয়ে খেতে পারবেনই আবার গরম ভাতেও কিন্তু এই স্বাদের সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। 

গরম হোক বা পান্তা, দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে এই ৫ রকমের ভর্তা, রইল রেসিপি

পান্তার সঙ্গে ভর্তা

শেষ আপডেট: 22 April 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: গনগনে রুক্ষ দুপুর আর আপনি বাড়ির মেঝেতে বসে পান্তাভাতখাচ্ছেন গন্ধরাজ লেবু, কাঁচালঙ্কা আর পেঁয়াজ সহযোগে।এইরকম দুপুর তো এখন আর পাওয়াই যায় না। তবে গরম পড়লে সপ্তাহে অন্তত একটা দিন পান্তাভাত খাওয়ার চল বোধহয় প্রত্যেক বাঙালি বাড়িতে আসছে। অনেকে পান্তাভাত ভালবাসেন শুধু একটু নুন, লেবু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে। আবার অনেকে সাইড ডিশ হিসেবে বানিয়ে নেন নানারকম মুখরোচক তরকারি বা বড়া। 

একেক জনের একেক রকম পছন্দ। কেউ পোস্ত দিয়ে পান্তা খেতে বেশি ভালবাসেন আবার কেউ গরম গরম ডালের বড়া দিয়ে। তবে আপনি কী জানেন পান্তার সঙ্গে ভর্তাও কিন্তু দারুণ লাগে। অবশ্যই মন দিয়ে ভর্তাটাও বানাতে হবে। তাই আপনাদের জন্য আজকে রইল এমন ৫ ভর্তার রেসিপি যা পান্তা দিয়ে তো জমিয়ে খেতে পারবেনই আবার গরম ভাতেও কিন্তু এই স্বাদের সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। 

১) ছোলার ডালের ভর্তা 

ডালের বড়া দিয়ে পান্তা কমবেশি সবাই খেয়েছেন। খেতেও বেশ ভালই লাগে তবে এবার ট্রাই করুন ছোলার ডালের ভর্তা। 

উপকরণ 

ভর্তার জন্য প্রয়োজন সেদ্ধ করে রাখা ছোলার ডাল (২৫০ গ্রাম) পেয়াজ কুচি, রসুন কুচি, ৩-৪টে কাঁচালঙ্কা, সর্ষের তেল, নুন।

 পদ্ধতি 

কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে ভেজে নিন। সেদ্ধ ছোলার ডাল মিক্সিতে পেস্ট করে নিন। তারপর ডাল বাটার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা সব দিয়ে পরিমাণমতো নুন দিয়ে ভাল করে মেখে নিলেই রেডি ছোলার ডালের ভর্তা। 

২) ছাতুর ভর্তা 

পান্তার সঙ্গে খাওয়ার জন্য এটা কিন্তু দারুণ  একটা সাইড ডিশ। তৈরি করা খুব সহজ। উপকরণ হিসেবে লাগবে ছাতু, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, সর্ষের তেল, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি আর একটু চানাচুর বা ঝুরিভাজা।

• পদ্ধতি 

কিছুই না প্রথমে পরিমাণমতো ছাতু একটা বাটিতে নিয়ে তারমধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সর্ষের তেল আর স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। তারপর অল্প অল্প করে কয়েক চামচ জল দিয়ে দিয়ে আটার গোল্লার মতো মেখে নিলেই রেডি ছাতুর ভর্তা। উপর দিয়ে একটু ঝুরিভাজা বা চানাচুর ছড়িয়ে নিন। বিশ্বাস করুন পান্তার সঙ্গে এই ছাতুর ভর্তা খেতে কীযে ভাললাগে একবার না খেলে বিশ্বাস হবে না।

৩) আলু ভর্তা 

এই ভর্তাটা বিভিন্ন বাড়িতে বিভিন্ন ভাবে বানানো দেখা যায়। তবে পান্তার সঙ্গে খাওয়ার জন্য যেভাবে আলু ভর্তাটা বানাবেন সেটাতে একটু শুকনো লঙ্কা ফোড়ন না দিলে ঠিক জমে না।

• উপকরণ 

চারটি সেদ্ধ আলু, দুটো বড় সাইজের পেঁয়াজ,কয়েক কোয়া রসুন,ধনেপাতা,কাঁচা লঙ্কা,  শুখনো লঙ্কা, সর্ষের তেল , লবণ।

• পদ্ধতি 

আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একে একে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নিন। অন্য একটা পাত্রে সেদ্ধ করে রাখা আলুটাকে চামচ বা হাত দিয়ে একদম পেস্ট করে নিতে হবে তারপর সেটা কড়াইতে দিয়ে দিন। পরিমাণমতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। আলু সেদ্ধটা যখন সবকিছুর সঙ্গে ভালভাবে মিশে যাবে এবং দেখবেন একটু লালচে রং ধরছে তখন গ্যাস বন্ধ করে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আলু ভর্তা। 

৪) শুকনো মরিচ ভর্তা 

বাংলাদেশের মানুষের কাছে খুব প্রিয় খাবার এটি। গরম ভাত হোক বা পান্তা যে কোনওকিছু দিয়েই এই ভর্তা খাওয়া যাবে। শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা, এটাই এই ভর্তার মেন ক্যারেক্টার। তবে আপনার যদি পেট জ্বালা বা গ্যাস অম্বলের সমস্যা থাকে এটা না খাওয়াই ভাল। আর যারা ঝাল খেতে একটু বেশিই পছন্দ করেন তাঁদের জন্য এই স্পেশ্যাল ভর্তা।

• উপকরণ 

উপকরণ হিসেবে লাগবে শুকনো লঙ্কা এক মুঠো, পেঁয়াজ কুচি হাফ কাপ, নুন আর সর্ষের তেল। 

• পদ্ধতি 

কটা কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কাগুলোকে একদম কড়কড়ে করে ভেজে নিয়ে তুলে রাখুন। সেই তেলেই হাফ কাপ পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে নিতে হবে। তারপর একটা বাটিতে ভেজে রাখা শুকনো লঙ্কা নিয়ে নিন উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে, নরম করে ভেজে রাখা পেঁয়াজ আর পরিমাণমতো নুন দিয়ে মেখে নিলেই রেডি শুকনো মরিচ ভর্তা।

৫) ডিম ভর্তা 

আমিষ যেকোনও কিছু দিয়েই এই ভর্তা বানাতে পারবেন। পদ্ধতি উপকরণ মোটামুটি সবটাই এক। তবে এখানে ডিম দিয়ে কীভাবে বানাবেন সেটা বলা রইল। 

• উপকরণ 

ডিম ভর্তা বানানোর জন্য দরকার  চারটে ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচ, সর্ষের তেল।

• পদ্ধতি 

প্রথমেই ডিম সেদ্ধ করে নিন। তারপর ডিম সেদ্ধর মধ্যে একটু মাখন ফেলে সেটা চটকে মেখে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। সবকিছু একটু নরম নরম করে ভেজে নিয়ে তুলে রাখুন। এবার ওই তেলেই কয়েকটা শুকনো লঙ্কা কড়া করে ভেজে নিন। একটা পাত্রে ডিম মাখা, নরম করে ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, পরিমাণমতো নুন আর গোলমরিচ দিয়ে ভাল করে মেখে নিন। এবার উপর দিয়ে একটু সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি ডিম ভর্তা।


```