Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীতে পালং শাক দিয়ে বানিয়ে খেতে পারেন এই ৫ পুষ্টিকর ব্রেকফাস্ট

পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট যা চোখের জন্য খুব উপকারী। এছাড়া এই শাকে রয়েছে ভিটামিন কে, সি, এ এবং আয়রনের মতো উপাদান। এই শাকে ফাইবারের পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় স্বাস্থের দিক থেকে খুবই সুষম। তাই এই সবজিকে কীভাবে নিজের খাদ্যাভাসে রাখবেন রইল তার উপায়।

শীতে পালং শাক দিয়ে বানিয়ে খেতে পারেন এই ৫ পুষ্টিকর ব্রেকফাস্ট

শেষ আপডেট: 8 November 2023 19:06

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই নানা রকম সবজির মেলা। এই সময়ে বাড়িতে মাছ মাংস একদিন কম হলেও টাটকা সবজি আর শাকের কোনও অভাব হয় না। বাজারে এখন সবথেকে বেশি দেখা যাচ্ছে তাজা পালং। পালং শাক চচ্চড়ি, পালং পনির বা পালং চিকেন ছাড়াও যে কতরকমের পদ হতে পারে তা জেনে নিন। 

পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট যা চোখের জন্য খুব উপকারী। এছাড়া এই শাকে রয়েছে ভিটামিন কে, সি, এ এবং আয়রনের মতো উপাদান। এই শাকে ফাইবারের পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় স্বাস্থের দিক থেকে খুবই সুষম। তাই এই সবজিকে কীভাবে নিজের খাদ্যাভাসে রাখবেন রইল তার উপায়।

ব্রেকফাস্টে ডিমের অমলেট তো প্রায়ই খেয়ে থাকেন। এবার থেকে সেই অমলটে দু চারটে পালং পাতা মিহি করে কুচিয়ে মিশিয়ে দিতে পারেন। উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর চিজ দিয়ে দিলেই রেডি আপনার হেলদি অ্যান্ড টেস্টি স্পিনাচ অমলেট।

সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়ে থাকলে চট করে বানিয়ে নিতে পারেন স্পিনাচ স্মুদি। তাজা পালং শাকের কটা পাতা, আমন্ড মিল্ক, বেশ কিছুটা গ্রিক ইয়োগার্ট আর একটু মধু দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটাই পালং শাকের স্মুদি।

খেতে পারেন পালং শাকের স্যালাড। কয়েকটা পালং পাতা একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিন। তারপর একটা বাটিতে সেদ্ধ করা পালং শাকের পাতা  খাওয়ার মতো করে কেটে নিন, তার মধ্যে শসা কুচি, ফেটা চিজ, স্ট্রবেরি আর আখরোট বাদাম মিশিয়ে বানিয়ে নিন পালং শাকের স্যালাড।

ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাওয়ার অনেকেরই অভ্যেস আছে। ভেজ কর্ন স্যান্ডউইচ খান বা নন ভেজ চিকেন স্যান্ডউইচ তাতে অল্প কটা পালং পাতা ভাপিয়ে নিয়ে যোগ করে দিতে পারেন এতে স্যান্ডউইচের অন্যরকম স্বাদও আসবে আর পুষ্টিগুণও পেয়ে যাবেন পুরোমাত্রায়।

যারা পাস্তাপ্রেমী রয়েছেন এই পদ তাঁদের জন্য। পাস্তা বানানোর সময় পালং শাকের পাতা ভাপিয়ে সেটা একটু নুন, গোলমরিচ দিয়ে মিক্সিতে বেটে নিন। এবার পাস্তার সস যখন বানাবেন তাতে এই পেস্ট যোগ করে দিলেই তৈরি হয়ে যাবে গ্রিন পাস্তা। উপর থেকে অলিভ অয়েল আর চিজ ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু।


```