Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উৎসবের মরশুমে বাজার মাতাতে আসছে এই চার বাইক, জেনে নিন তাদের কিছু ফিচার্স

উৎসবের মরশুমে বাজার মাতাতে আসছে এই চার বাইক, জেনে নিন তাদের কিছু ফিচার্স

শেষ আপডেট: 10 October 2023 20:06

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। টানা তিন মাস কোনও না কোনও উৎসবে মেতে থাকবে মানুষ। আর উৎসব মানেই নতুন কিছু কেনার ধুম। সেই তালিকায় বাইক রাখতেই পারেন আপনি। আর এই উৎসবের মরশুমে বাইক প্রস্তুতকারক কোম্পানিগুলি নিয়ে আসছে আপনার জন্য কিছু মডেল। কেনার আগে জেনে নিন সেই বাইকগুলির সম্পর্কে!

Royal Enfield Himalayan 452

পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে ঘুরতে পছন্দ করেন এমন লোকের অভাব নেই। কিন্তু সব বাইক নিয়ে পাহাড়ে ঘোরা যায় না। পাহাড়ি রাস্তায় যাঁরা বাইক চালান তাঁদের অনেকেরই পছন্দ রয়্যাল এনফিল্ডের হিমালয়ান সিরিজের বাইকগুলি। সেই সিরিজের নতুন বাইকের ছবি প্রকাশ করল রয়্যাল এনফিল্ড। 

এই বাইকের ইঞ্জিনে রয়েছে ৪৫১.৬৫ সিসি সিঙ্গল সিলিন্ডার। এছাড়াও এতে থাকছে লিকুইড কুল্ড। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৩৯.৫৭ বিএইচপি শক্তি ও ৩৫-৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। লং ট্রাভেল সাসপেনশন সহ স্পোর্টস টায়ার থাকছে।

Yamaha YZF R3

এই মডেলে ৩২১ সিসি টুইন সিলিন্ডার সেটআপ রয়েছে। এই ইঞ্জিন থেকে ৪০ বিএইচপি এবং ২৯.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। লুকের দিক থেকেও বাইকটি খুবই আকর্ষণীয়। এতে ডাউন ফর্ক এবং স্লিপার ক্লাচ থাকছে।

Aprilia RS 457

ইতালীয় কোম্পানিটি, ভারতীয় বাজারে নিয়ে আসছে সুপার স্পোর্টস বাইক। টুইন সিলিন্ডার ইঞ্জিনের বাইকটি ছুটবে দ্রুত গতিতে। প্রস্তুতকারক কোম্পানির দাবি, গতিতে অন্যান্য বাইকগুলিকে টক্কর দেবে Aprilia RS 457।

Triumph Scrambler 400X

বাইক প্রস্তুতকারক কোম্পানিগুলি মধ্যে ট্রায়াম্ফ খুবই বিখ্যাত। সম্প্রতি তারা ভারতে Speed 400 রোডস্টার মডেলটি লঞ্চ করেছে। এবারে ট্রায়াম্ফ নিয়ে আসতে চলেছে Scrambler 400X মডেলটি। বাইকটি লঞ্চ করেছে, কিন্তু দাম এখনও সামনে আনেনি কোম্পানি। মনে করা হচ্ছে এই মাসের মধ্যেই সেই দাম সামনে আসবে।


```