Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মা দিবসে উপহার দিন সবচেয়ে প্রিয় মানুষটিকে, মুখে হাসি ফুটবেই এই ১০ জিনিসে

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের দ্বিতীয় রবিবার মানেই দিনটা একান্তই মা-দের জন্য। সারা বছর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো অথবা কাজে ব্যস্ত থাকলেও মাদার্স ডে'র (10 gifts for mothers day) দিনটা কাটাতেই হবে মা-র সঙ্গে। এই দিনটাতে তাকে যদি দেওয়া যায় ত

মা দিবসে উপহার দিন সবচেয়ে প্রিয় মানুষটিকে, মুখে হাসি ফুটবেই এই ১০ জিনিসে

শেষ আপডেট: 14 May 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের দ্বিতীয় রবিবার মানেই দিনটা একান্তই মা-দের জন্য। সারা বছর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো অথবা কাজে ব্যস্ত থাকলেও মাদার্স ডে'র (10 gifts for mothers day) দিনটা কাটাতেই হবে মা-র সঙ্গে। এই দিনটাতে তাকে যদি দেওয়া যায় তাঁর পছন্দসই উপহার তবে দিনটা আরও সুন্দর হয়ে ওঠে।

মাদার্স ডে'র এমনই ১০ অভিনব উপহারের আইডিয়া রইল (mothers day gift to make this day special)

গয়না

Buy Sumangali Golden Jewellery Collection Online at Best Price in India on  Naaptol.com


মা-দের পছন্দের তালিয়ায় গয়নার স্থান ওপরের দিকেই থাকে। ফলে, পছন্দের গয়না উপহার পেলে অবশ্যই খুশি হবেন যে কোনও মা-ই। মাদার্স ডে উপলক্ষে এই সময়ে গয়না প্রস্তুতকারক সংস্থাগুলি প্রকাশ করে নিজেদের মাদার্স ডে কালেকশন। সেখান থেকেই পছন্দসই গয়না মাকে কিনে দেওয়া যেতেই পারে।

সুগন্ধী

Perfume and Our Compatibility: Why We Like Other's Smells - Or Not – Taste  the Luxe


বিদেশি সুগন্ধী ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। চাকরিরতা মা-রাও তার ব্যতিক্রম নন। ফলে, বিশেষ দিনটাতে মাকে দেওয়া যেতেই পারে ফরাসি সুগন্ধী। অনলাইনে আজকাল উপহারের জন্য এই সুগন্ধী কেনা খুবই সহজ।

ব্যাগ

6 types of bags every girl should own


মহিলাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ব্যাগ অবশ্যই থাকবে। সেক্ষেত্রে মাদার্স ডে-র উপহার হিসেবে ব্যাগ উপহার দেওয়া যেতেই পারে। সুন্দর একটি ব্যাগ মুখে হাসি ফোটাবে প্রিয় মা-র মুখে।

পোশাক

New Year Ideas | Build an enviable sari collection | Mint


মা-কে উপহার দেওয়া যেতে পারে পোশাকও। মাদার্স ডে-তে সন্তানের থেকে পছন্দসই কুর্তা, ড্রেস বা শাড়ি উপহার পেলে খুশি হবেন যে কোনও মা-ই।

সুগন্ধী মোমবাতি

First Row Aromatic Fables Set of 3 Scented Candles with 4oz Glass Jar  Gifting Scented Candle | Jasmine, Champagne, Bosco Pond Fragrance | Candles  for Bedroom | Candles for Decoration : Amazon.in: Home & Kitchen


ঘর সাজানোর শখ থাকে অনেক মা-দেরই। তাঁদের উপহার হিসেবে সুগন্ধী মোমবাতির সেট দেওয়া যেতেই পারে মে মাসের দ্বিতীয় রবিবারটিতে। ঘর সাজানোর এমন উপহার পেয়ে যে শৌখিন মা-রা আনন্দ পাবেন তা নিয়ে কোনও দ্বিমত নেই।

বনসাই

What is the art of Bonsai? - The Bonsaïst


বাগান করার শখে মেতে থাকেন অনেকেই। ফলে, গাছপ্রিয় মা-দের জন্য সেরা উপহার হতে পারে একটি বনসাই গাছের টব। সন্তান যদি চাকরিসূত্রে বাড়ির বাইরে থাকে সেক্ষেত্রে পরিচর্যায় ব্যস্ত হয়ে সন্তানের থেকে দূরে থাকার দুঃখ ভুলতে পারবেন গাছপ্রিয় মা।

ঘুমের মুখোশ

Unicorn Cute Sleeping Mask Eye Shade Cover Patch For Girl Kid Teen  Blindfold Travel Makeup Eye Care Tools Night Accessories | Kids Plush Patch  Shading Eye Patch Unicorn Sleeping Blindfold Cute Eye


সংসারের কাজে ব্যস্ত থাকার ফলে, রাতেও অনেক সময়ে ঘুমে ব্যাঘাত ঘটে মা-দের। যে সব মা-র অনিদ্রা সঙ্গী তাঁদের জন্য এই উপহার হতে পারে অত্যন্ত কার্যকরী। ঘুমের মুখোশ বা স্লিপিং মাস্ক চোখে চাপিয়ে নিশ্চিন্তে ঘুমোবেন মাদার্স ডে-র এই উপহার পেলেই।

ঘড়ি

Missfox Fancy Bracelet Rose Gold Women Watches Ladies Wrist Watch for Girls  Style Analogue Fashion Female Watch with White Diamond Studded Stylish  Girls Watch New Model - JioMart


ঘড়ি যে কোনও বয়সের মানুষের জন্যই হতে পারে ভাল উপহার। ফলে, মাদার্স ডে-তে মাকে দেওয়া যেতে পারে সুন্দর একটি হাতঘড়ি।

প্রসাধন সামগ্রী

How To Sell Cosmetics Online In India: The Complete Guide


সাজগোজ পছন্দ যে মা-দের তাঁদের জন্য লিপস্টিক, কাজল বা আইশ্যাডো বক্স বেছে নিতে পারেন তাঁদের সন্তানরা। পছন্দের ব্র্যান্ডের দামি লিপস্টিক বা ফাউন্ডেশন পেয়ে মন ভাল হয়ে যাবে সুন্দরী মা-দের।

গ্যাজেট

On Ear Neurable Enten: Smart Headphones for Smarter Focus Habits, Weight:  0.6 lbs at Rs 20000 in Ahmedabad


এই শতকের মা-রা প্রত্যেকেই অভ্যস্ত মোবাইল, হেডফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহারে। গ্যাজেট প্রিয় মা-দের জন্য হেডোফোন বা স্মার্ট ওয়াচ হতে পারে মাদার্স ডে-র অন্যতম সেরা উপহার।

মধ্যবিত্তের স্বপ্নপূরণ! ভ্রমণের অবিশ্বাস্য প্যাকেজ, বছর বছর কাটিয়ে আসুন পাঁচতারা ছুটি


```