Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইলে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন না? গুগল জানাল আসল কারণ 

ন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! গুগল এবার অ্যান্ড্রয়েডের কয়েকটি ভার্সনে তাদের ক্যালেন্ডার ফিচার মুছে দিতে চলেছে!

মোবাইলে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন না? গুগল জানাল আসল কারণ 

শেষ আপডেট: 28 November 2023 17:24

দ্য ওয়াল ব্যুরো: আজকের সময়ে দাঁড়িয়ে মানুষের ব্যস্ততা থাকে সর্বদাই তুঙ্গে। একদিনে একসঙ্গে অনেক কাজ করতে হয় সকলকে। সবকিছু কি আর মনে রাখা সম্ভব! ভরসা মোবাইলের ক্যালেন্ডার। দৈনন্দিন জীবনে নিজেদের কাজ গোছানোর জন্য মানুষের কাছে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল গুগল ক্যালেন্ডার। সেখানেই এখন ব্যবহারকারীরা ইভেন্ট, মিটিং ইত্যাদি নানান বিষয় লিখে রাখেন। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! গুগল এবার অ্যান্ড্রয়েডের কয়েকটি ভার্সনে তাদের ক্যালেন্ডার ফিচার মুছে দিতে চলেছে!

কোন ভার্সনে গুগল ক্যালেন্ডার পাওয়া যাবে না, সেই প্রসঙ্গে আসার আগে জেনে নেওয়া যাক কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে গুগল। সংবাদমাধ্যম সূত্রে খবর, স্মার্টফোনে ব্যবহারকারীদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটাই গুগলের কাছে খুব গুরুত্বপূর্ণ। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকেই অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণে গুগল ক্যালেন্ডার পাওয়া যাবে না। 

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরও বলা হয়েছে, পুরনো ফোনের নিরাপত্তাবলয় খুবই দুর্বল। এসব ডিভাইসে হ্যাকিং ও তথ্য হারানোর প্রভূত সম্ভাবনা থাকে। তাই গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যাতে চুরি বা হারিয়ে না যায়, তাই গুগল এই পদক্ষেপ করছে। 

দিন কয়েক আগেই গুগল ড্রাইভের স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে গুগল। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করা হয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছিল, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আপডেট জরুরি।

অ্যান্ড্রয়েডের কোন ভার্সনে গুগল ক্যালেন্ডার পাওয়া যাবে না? জানা যাচ্ছে, নুগ্যেট ৭.১ বা এর আগের অ্যান্ড্রয়েড সংস্করণযুক্ত স্মার্টফোনে মিলবে না গুগল ক্যালেন্ডারের সুবিধা। তাই আপনি যদি এখনও অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ ব্যবহার করে থাকেন, তবে তা আজই আপডেট করে ফেলুন।


```