Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

WhatsApp: ডিপি ফাঁকা? তাও দেখা যাবে ইউজারের ছবি, নতুন স্মার্ট ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

এই ফিচার চালু হলে চ্যাটিং আরও সহজ হবে। বিশেষ করে যাঁদের ফোনে অজস্র কন্টাক্ট বা কাজের জন্য বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাঁদের জন্য এটি বিশেষ উপকারী হবে।

WhatsApp: ডিপি ফাঁকা? তাও দেখা যাবে ইউজারের ছবি, নতুন স্মার্ট ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

স্মার্ট ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 April 2026 14:33

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ (WhatsApp) এমন এক ফিচার আনতে চলেছে যা অনেক ব্যবহারকারীর দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে। অনেকেই নিজের ডিসপ্লে পিকচার (Display Picture) বা ডিপি (DP) খালি রেখে দেন। ফলে নতুন করে কেউ মেসেজ করলে বুঝে ওঠা কঠিন হয় কে যোগাযোগ করছে। আবার চ্যাটের সময়ও ডিপি না থাকায় অনেকেই অস্বস্তি বা বিভ্রান্তিতে পড়েন (WhatsApp new feature)। এই অসুবিধা দূর করতে এবার নতুন ব্যবস্থা আনছে জুকারবার্গের মালিকানাধীন সংস্থা, যাতে ডিপি না দিলেও ব্যক্তির ছবি দেখা যাবে।

ডিপি না দিলেও ছবি দেখাবে হোয়াটসঅ্যাপ- কীভাবে সম্ভব?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেসব ব্যবহারকারী নিজের ডিপি আপলোড করেননি (WhatsApp DP update), তাঁদের ক্ষেত্রে অ্যাপ কন্টাক্ট লিস্টে (WhatsApp Contact List) থাকা ছবিকেই প্রোফাইল ফটো হিসেবে দেখাবে। বর্তমানে মোবাইল কন্টাক্ট অনেক ক্ষেত্রেই গুগল অ্যাকাউন্ট (Google Account) বা জিমেলের (Gamil) সঙ্গে সিঙ্ক থাকে। ফলে বেশিরভাগ নম্বরেই আগে থেকে ছবি যুক্ত থাকে। হোয়াটসঅ্যাপ সেই ছবিকেই ব্যবহার করবে। অর্থাৎ, ডিপি না থাকলেও সামনে থাকা ব্যক্তি কে, তা বোঝা সহজ হয়ে যাবে।

এই ফিচার মূলত তাঁদের জন্য সুবিধাজনক, যাঁরা নাম বা নম্বর দেখে দ্রুত চিনতে অসুবিধা বোধ করেন, বা যাঁরা অনেক নতুন নম্বর থেকে মেসেজ পান।

গোপনীয়তা নিয়ে প্রশ্ন: সংস্থার স্পষ্ট ব্যাখ্যা

নতুন ফিচারটি সামনে আসতেই অনেকেই প্রশ্ন তুলেছেন, এতে কি ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হবে? হোয়াটসঅ্যাপ আশ্বস্ত করেছে, এতে কোনও ব্যক্তিগত তথ্য চুরি, ডেটা লিক বা নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না। কারণ অ্যাপ কেবলমাত্র ডিভাইসে সেভ থাকা কন্টাক্ট (Saved Contact) ফটোই ব্যবহার করবে। কোনও অতিরিক্ত তথ্য সংগ্রহ বা সার্ভারে তুলে রাখা হবে না।

এছাড়া, কারও প্রাইভেসি সেটিংস (WhatsApp privacy features) বা ব্লক লিস্টে কোনও বদল আসবে না। যদি কেউ আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই ফিচারের মাধ্যমে তাঁর ছবি দেখা যাবে না, ঠিক আগের মতোই।

পরীক্ষামূলক পর্যায়ে চলছে ফিচারটি

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে এই সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। ফিচারটি সফল হলে ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। কোম্পানির দাবি, ব্যবহারকারীরা যাতে পরিচিতদের দ্রুত চিহ্নিত করতে পারেন এবং চ্যাট অভিজ্ঞতা আরও স্মুথ হয়- এই লক্ষ্যে ফিচারটি তৈরি করা হয়েছে।

ব্যবহারকারীদের প্রত্যাশা

বেশিরভাগ ব্যবহারকারী ইতিমধ্যেই মনে করছেন, এই ফিচার চালু হলে চ্যাটিং আরও সহজ হবে। বিশেষ করে যাঁদের ফোনে অজস্র কন্টাক্ট বা কাজের জন্য বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তাঁদের জন্য এটি বিশেষ উপকারী হবে।


```