Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ, ৮৩ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র

স্বরাষ্ট্রমন্ত্রকের লক্ষ্য, সাইবার অপরাধীদের ব্যবহৃত ডিভাইস ও পরিচয় দ্রুত চিহ্নিত করে তা রিয়েল-টাইমে নিষ্ক্রিয় করা। এই ব্যবস্থার ফলে আর্থিক প্রতারণা তো বটেই, মানসিক শোষণের ঘটনাও কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ, ৮৩ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র

ডিজিটাল স্ট্রাইক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 March 2026 15:56

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল প্রতারণা ও ভুয়ো বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতি (digital and investment farud) ক্রমশ বাড়তে থাকায় বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) সাইবার শাখা, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C), সারা দেশে সাইবার অপরাধীদের বিরুদ্ধে এক বিস্তৃত “ডিজিটাল স্ট্রাইক” চালিয়েছে (I4C crackdown digital fraud India)।

সূত্রের খবর, ২০২৫ সালের শুরু থেকে এখনও পর্যন্ত এই অভিযানে ৩,৯৬২টি স্কাইপ আইডি এবং ৮৩,৮৬৭টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে (India cybercrime WhatsApp accounts blocked)। এই অ্যাকাউন্টগুলিই মূলত বিভিন্ন জটিল প্রতারণা চক্র চালাতে ব্যবহৃত হচ্ছিল।

এই উচ্চমাত্রার অভিযানে টেলিকম দফতর (DoT), বিভিন্ন রাজ্যের পুলিশ এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করেছে কেন্দ্র। এর ফলে প্রতারকদের ব্যবহৃত ডিজিটাল পরিকাঠামোর বড় অংশই কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হয়েছে।

মোবাইল ও নেটওয়ার্ক স্তরেও বড় আঘাত

এই অভিযান শুধুমাত্র অ্যাকাউন্ট ব্লকে সীমাবদ্ধ থাকেনি। মোবাইল ও নেটওয়ার্ক সুরক্ষার ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর মাধ্যমে চিহ্নিত ৮.৪৫ লক্ষ সিম কার্ড ব্লক করা হয়েছে। পাশাপাশি ২.৩৯ লক্ষ মোবাইল IMEI নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে প্রতারকদের যোগাযোগ ও অপারেশন চালানোর ক্ষমতায় বড় ধাক্কা লেগেছে।

ভুয়ো অ্যাপ ও সন্দেহজনক কনটেন্টে নিষেধাজ্ঞা

অনলাইন প্রতারণার গোটা ইকোসিস্টেম ভাঙতে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, ৮২৭টি ক্ষতিকর (malicious) মোবাইল অ্যাপ ব্লক করা হয়েছে। ‘সহযোগ’ (Sahyog) পোর্টালের মাধ্যমে ১.১১ লক্ষেরও বেশি সন্দেহজনক অনলাইন কনটেন্ট সরানো বা ব্লক করা হয়েছে।

রিয়েল-টাইম নজরদারি, নাগরিক সুরক্ষায় জোর

স্বরাষ্ট্রমন্ত্রকের লক্ষ্য, সাইবার অপরাধীদের ব্যবহৃত ডিভাইস ও পরিচয় দ্রুত চিহ্নিত করে তা রিয়েল-টাইমে নিষ্ক্রিয় করা। এই ব্যবস্থার ফলে আর্থিক প্রতারণা তো বটেই, মানসিক শোষণের ঘটনাও কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, ডিজিটাল প্রতারণার বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্র যে আরও আক্রমণাত্মক কৌশল নিয়েছে, এই অভিযান তারই স্পষ্ট ইঙ্গিত।


```