নতুন সিস্টেমে প্রাপক একবার মেসেজটি খুললে ১৫ মিনিটের একটি বিশেষ টাইমার চালু হবে। সময় শেষ হতেই সেই মেসেজ প্রেরক ও প্রাপক- দুই পক্ষেরই চ্যাট উইন্ডো থেকে ডিলিট হয়ে যাবে।
.jpg.webp)
হোয়াটসঅ্যাপ
শেষ আপডেট: 6 April 2026 19:24
দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সবচেয়ে বড় চিন্তা। ব্যক্তিগত আলাপচারিতা হোক বা সংবেদনশীল কোনও ডেটা- অনেকেরই মনে ভয় কাজ করে- যদি ভুল হাতে পৌঁছে যায়? স্মার্টফোনে (Smartphone) সেভ থাকা কথোপকথন অনেক সময়ই ভয় বাড়ায়। এই আশঙ্কা দূর করতেই নতুন সুবিধা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp new feature)।
খুব শীঘ্রই অ্যাপে যুক্ত হতে পারে এমন এক স্মার্ট ফিচার (Smart Feature), যেখানে মেসেজ পড়া মাত্রই নিজে থেকেই উধাও হয়ে যাবে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবার আরও শক্ত করতে চলেছে এই ‘আফটার রিডিং’ (After Reading) আপডেট।
বর্তমানে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ (WhatsApp disappearing messages) সুবিধা পান, যেখানে নির্দিষ্ট সময় পর মেসেজ অদৃশ্য হয়। তবে নতুন ফিচারটি আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে। জানিয়েছেন টেক বিশেষজ্ঞরা, এর উদ্দেশ্য একটাই- চূড়ান্ত প্রাইভেসি নিশ্চিত করা।
ফিচারটি কীভাবে কাজ করবে?
নতুন সিস্টেমে প্রাপক একবার মেসেজটি খুললে ১৫ মিনিটের একটি বিশেষ টাইমার চালু হবে। সময় শেষ হতেই সেই মেসেজ প্রেরক ও প্রাপক- দুই পক্ষেরই চ্যাট উইন্ডো থেকে ডিলিট হয়ে যাবে।
এমনকি প্রাপক যদি মেসেজই না খুলে দেখেন, তাও সেটি চ্যাটে সর্বোচ্চ ২৪ ঘণ্টা থাকবে। এরপর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে।
ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী এই ফিচারটি অন বা অফ করতে পারবেন। ফলে সংবেদনশীল তথ্য পাঠানোর আগে প্রাইভেসির বাড়তি সুরক্ষাও মিলবে।
কেন দরকার এই সিস্টেম?
ব্যক্তিগত পাসওয়ার্ড
কাজ সেরে ফেললেও সেসব মেসেজ অনেকসময় চ্যাটে থেকেই যায়। এই অসাবধানতার সুযোগ নেয় হ্যাকাররা। হোয়াটসঅ্যাপের নতুন অটো-ডিলিট ফিচার সেই ঝুঁকি কমাবে উল্লেখযোগ্যভাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কবে পাওয়া যাবে এই ফিচার?
রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েডের (Android) বিটা ভার্সন ২.২৬.১২.২-এ এই ফিচারটির সুবিধা পাওয়া যাচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনও তা চালু হয়নি। বর্তমানে পরীক্ষামূলক পর্যায় চলছে। প্রযুক্তিবিদদের অনুমান, শীঘ্রই ট্রায়াল শেষ হলে বিশ্বের সব স্মার্টফোনে ফিচারটি ব্যবহার করা যাবে।
ডিজিটাল নিরাপত্তার যুগে হোয়াটসঅ্যাপের এই আপডেটকে ভবিষ্যতের অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার, ব্যবহারকারীদের কাছে কতটা জনপ্রিয় হয় এই নতুন ‘আফটার রিডিং’ অভিজ্ঞতা।