Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিঙ্কে ক্লিক না করেও হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ! প্রতারকদের নিত্যনতুন স্ক্যামে সতর্ক থাকুন

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ প্রায় প্রতিদিনই কেউ না কেউ প্রতারণার শিকার হচ্ছে। বর্তমানে এমন অনেক ঘটনা প্রতিনিয়ত কানে আসছে।

লিঙ্কে ক্লিক না করেও হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ! প্রতারকদের নিত্যনতুন স্ক্যামে সতর্ক থাকুন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 February 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ প্রায় প্রতিদিনই কেউ না কেউ প্রতারণার শিকার হচ্ছে। বর্তমানে এমন অনেক ঘটনা প্রতিনিয়ত কানে আসছে। এছাড়াও প্রচুর মানুষ এই অ্যাপ ব্যবহার করে। অজানা নম্বরের ফোন আসা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি এই সব কিছুই শোনা যায়। 

এবার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মতো অনেক ঘটনা সামনে এসেছে। মুহূর্তের মধ্যে ফোনের সব ডেটা হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, দুই ডজন দেশের প্রায় ৯০ জন মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই আক্রান্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক এবং নাগরিক সমাজের সদস্যরা, যাদের লক্ষ্য ছিল ইসরায়েলি কোম্পানি পারাগন সলিউশনসের একটি হ্যাকিং টুল। 

এই কোম্পানি হ্যাকিং সফটওয়্যার তৈরি করে এবং এটি সরকারী ক্লায়েন্টদের কাছে বিক্রি করে, যারা এই সফটওয়্যারটি অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার নামে ব্যবহার করে। পারাগনের স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাকাররা 'জিরো-ক্লিক' হ্যাক করছে। কী এই 'জিরো-ক্লিক' হ্যাক পদ্ধতি?

হোয়াটসঅ্যাপের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, ৯০ জনেরও বেশি ব্যবহারকারীকে লক্ষ্য করে এ ধরনের হ্যাক করা হয়েছে। তারা জানান, ব্যবহারকারীদেরকে ক্ষতিকর ইলেকট্রনিক ডকুমেন্ট পাঠানো হয়েছিল, যেগুলি কোনও ব্যবহারকারীর অ্যাকশন ছাড়াই তাদের ডিভাইসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তা থেকেই হ্যাক করা হয়েছে। 


```