Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ফ্রিতে নেটফ্লিক্স দেখবেন? লাগবে না কোনও সাবস্ক্রিপশন, দেখে নিন সহজ উপায়

যদি নেটফ্লিক্স-এর সব ওয়েব সিরিজ, সিনেমা আপনি একেবারে বিনামূল্যে দেখতে পান, তাও কোনও আলাদা সাবস্ক্রিপশন ছাড়াই! তাহলে কেমন হবে?

ফ্রিতে নেটফ্লিক্স দেখবেন? লাগবে না কোনও সাবস্ক্রিপশন, দেখে নিন সহজ উপায়

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 December 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: প্রতিমাসে কিংবা তিন মাস অন্তর ফোন রিচার্জ করতে অনেক টাকাই খরচ হয়। তার ওপর ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন তো আলাদা। এই সব মিলিয়ে খরচের পরিমাণ আকাশছোঁয়া হয়ে যায়। তবে ভাবুন তো, যদি নেটফ্লিক্স-এর সব ওয়েব সিরিজ, সিনেমা আপনি একেবারে বিনামূল্যে দেখতে পান, তাও কোনও আলাদা সাবস্ক্রিপশন ছাড়াই! তাহলে কেমন হবে?

জেনে নেওয়া যাক সাবস্ক্রিপশন ছাড়াই নেটফ্লিক্স ব্যবহার করার উপায়। রিলায়েন্স জিওর এমনই একটি চমকপ্রদ প্রিপেইড প্ল্যান রয়েছে, যাতে আলাদা করে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের দরকার পড়বে না। একবার ফোনে রিচার্জ করলেই নিজের পছন্দ মতো সমস্ত সিনেমা, ওয়েব সিরিজ দেখে নেওয়া যাবে। 

রিচার্জের খরচ কত?  

রিলায়েন্স জিওর এই প্রিপেইড প্ল্যানের দাম মাত্র ১০৯৯ টাকা। একবার রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন ৮৪ দিনের বৈধতা। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, আর সঙ্গে নেটফ্লিক্স-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে। অর্থাৎ নেটফ্লিক্স দেখার জন্য আর আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না।

প্ল্যানের বিশেষ সুবিধাও রয়েছে

এই প্ল্যানে আপনি ৮৪ দিনের জন্য নেটফ্লিক্স-এর মোবাইল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। মোবাইল বা ট্যাবলেটের মাধ্যমে ওয়েব সিরিজ, সিনেমা, আর শো দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, আর জিও ক্লাউডের অ্যাক্সেসও পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? এই এক প্ল্যানে ফোনের খরচ, ডেটা আর বিনোদন সব কিছু একসঙ্গে পেয়ে যাওয়া যাবে। 


```