Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

কেনাকাটার পর পেমেন্ট করতে গিয়ে UPI পিন ভুলে গেছেন? NPCI-এর নতুন নিয়মে সমাধান এখন হাতের মুঠোয়

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) জারি করা নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই পিন ভুলে গেলেও OTP বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই। 

কেনাকাটার পর পেমেন্ট করতে গিয়ে UPI পিন ভুলে গেছেন? NPCI-এর নতুন নিয়মে সমাধান এখন হাতের মুঠোয়

ছবি- এআই নির্মিত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 October 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: এখনকার সময়ে নগদে লেনদেন প্রায় লুপ্ত (Cashless payments India)। পাঁচ টাকা হোক বা পাঁচ হাজার, ক্রেতারা সাধারণত মোবাইল বা অনলাইন মাধ্যমেই পেমেন্ট করেন। তবে কেনাকাটার পর যদি হঠাৎ দেখতে পেলেন যে ইউপিআই পিন ভুলে গেছেন, তা অনেকের জন্য সমস্যার সৃষ্টি করে। দীর্ঘদিন এর কোনও সহজ সমাধান ছিল না। তবে গত ৮ তারিখ থেকে চালু হয়েছে একটি নতুন নিয়ম, যেখানে কোনও ঝামেলা ছাড়াই সহজ বায়োমেট্রিক পদ্ধতিতে ইউপিআই পিন নতুন করে সেট করা যাবে (UPI PIN reset)।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) জারি করা নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই পিন ভুলে গেলেও OTP বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই। এখন ব্যবহারকারীরা বায়োমেট্রিক শনাক্তকরণের মাধ্যমে সহজে পিন পরিবর্তন বা নতুন পিন সেট করতে পারবেন।

আগে পিন পরিবর্তন বা নতুন পিন সেট করতে হলে আধার কার্ডের তথ্য বা এটিএম অথবা ডেবিট কার্ড ব্যবহার করে OTP যাচাই করতে হতো। যার কারণে অনেক সময় ব্যবহারকারীরা সমস্যায় পড়তেন, বিশেষ করে কার্ড বা আধার সঙ্গে না থাকলে। নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা সহজে তাঁদের পিন ঠিক করতে পারবেন (Easy UPI PIN change)। একেবারে হাতের মুঠোয় সবকিছু সম্ভব হচ্ছে।

এছাড়া NPCI ইউপিআই ক্যাশ পদ্ধতিতেও নতুন সুবিধা দিয়েছে। অর্থাৎ নগদ টাকা তোলার জন্য এখন ইউপিআই ক্যাশ পয়েন্ট ব্যবহার করা যাবে। এখানে পিনের প্রয়োজন পড়বে না। ফলে অনলাইনে লেনদেনের সময় পিন ভুলে গেলে বা নগদ প্রয়োজন হলে সহজেই টাকা তোলা ও লেনদেন করা যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন নিয়ম ইউপিআই ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক। যেকোনও জায়গা থেকে দ্রুত লেনদেন ও নগদ উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় রেখে বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবহারের মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব হয়েছে।

সাধারণ ব্যবহারকারীর জীবনে এটি একটা বড় রিলিফ। আর্থিক লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও ঝক্কিমুক্ত হয়েছে। নগদ তোলা হোক বা অনলাইনে কেনাকাটা, সব ধরনের ইউপিআই লেনদেন এখন হাতের মুঠোয় সহজেই করা যাবে।


```