Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি অ্যাপলের, আগামী বছরেই আসছে আইফোন ১৭ এয়ার

বিগত কয়েকদিন ধরে টেক ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, ফোনের বেচাকেনা বাড়াতে অ্যাপল এবার হালকা-পাতলা ফোন তৈরি করছে।

সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি অ্যাপলের, আগামী বছরেই আসছে আইফোন ১৭ এয়ার

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 November 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দিকে তাকালে বেশিরভাগ কোম্পানিই পাল্লা দিয়ে হালকা-পাতলা ফোন বাজারে আনছে। মার্কিন ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে পাতলা ফোন বাজারে নিয়ে এসেছে। তারপরের তালিকায় রয়েছে ইনফিনিক্স। সেই দিক থেকে দেখতে গেলে, অ্যাপল এখনও নিজের নাম সেই তালিকায় লেখাতে পারেনি। 

তবে বিগত কয়েকদিন ধরে টেক ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, ফোনের বেচাকেনা বাড়াতে অ্যাপল এবার হালকা-পাতলা ফোন তৈরি করছে। দ্য ইনফরমেশন এক ওয়েব পোর্টালের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে এই ফোন বাজারে আসতে পারে।

প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল সংস্থা নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। আগামী বছরও তেমনটাই হবে বলে অনুমান। আর ওই সিরিজেই প্লাস মডেলের বদলে লঞ্চ হবে একটি স্লিম ভ্যারিয়েন্ট। আইফোন ১৭ সিরিজ আগামী বছর লঞ্চ হতে পারে। জানা গিয়েছে, ওই সিরিজেই আইফোন ১৭ এয়ার মডেল থাকবে। আর সেটিই হবে সবচেয়ে পাতলা মডেল। 

ফোনের ডিজাইন কিংবা ফিচার সম্পর্কে এখনও তেমন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এই ফোনের ডিজাইন যে হাল্কা এবং পাতলা হবে ও ফোনটি দেখতে সরু বা স্লিম হবে তা স্পষ্ট। আগের মডেলের তুলনায় কম না বেশি শক্তিশালী প্রসেসর থাকবে এই মডেলে, তা এখনও জানা যায়নি। তবে প্রতিবারের মতো অ্যাপলের এই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি থাকবে বেশ নজরকাড়া। এই নতুন সিরিজ সম্পর্কে ইন্টারনেটে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন। আইফোন ১৭ প্রো ম্যাক্স সম্পর্কে বলা হচ্ছে যে, এটি একটি নতুন এবং আপডেটেড ডিজাইনের সঙ্গে পেশ করা যেতে পারে। ফোনটিতে আরও কী কী ফিচার থাকছে, তা জেনে নেওয়া যাক। 

অ্যাপল ইতিমধ্যে তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজ নিয়ে কাজ করছে। এই সিরিজের সবচেয়ে দামি ফোনটি হবে আইফোন ১৭ প্রো ম্যাক্স। সিরিজে এমন ৫টি ফিচার থাকবে যেগুলো আগে কোনও ফোনে দেখা যায়নি। যদিও তা কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে কয়েকদিন আগেই, এই নতুন সিরিজ সম্পর্কে ইন্টারনেটে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন। আইফোন ১৭ প্রো ম্যাক্স সম্পর্কে বলা হচ্ছে যে, এটি একটি নতুন এবং আপডেটেড ডিজাইনে বাজারে আসতে চলেছে। 


```