Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

খরচ বাঁচাতে ইলেকট্রিক স্কুটার কিনেছেন, কীভাবে পরিষ্কার করতে হবে জানেন তো

ইলেকট্রিক স্কুটারটিকে কীভাবে পরিষ্কার করতে হয়?

খরচ বাঁচাতে ইলেকট্রিক স্কুটার কিনেছেন, কীভাবে পরিষ্কার করতে হবে জানেন তো

ইলেকট্রিক স্কুটার

শেষ আপডেট: 29 September 2024 19:03

দ্য ওয়াল ব্যুরো: পেট্রলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। কেনার আগে যেমন একগুচ্ছ প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, তেমনই কেনার পরেও অনেক প্রশ্ন থাকে। তার মধ্যেই একটি হল ইলেকট্রিক স্কুটারটিকে কীভাবে পরিষ্কার করতে হয়?

অন্য সব স্কুটার বা বাইকের মতো জল দিয়ে ধুতে গেলেই ব্যাটারিতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই সতর্ক হওয়া দরকার। ইলেকট্রিক স্কুটার পরিষ্কার করা একদমই কঠিন কাজ নয়। তবে কিছু বিশেষ দিকে নজর রাখতে হবে। নাহলেই বড় ক্ষতিক মুখোমুখি হতে হবে।

যেসব জিনিস মাথায় রাখবেন...

ইলেকট্রিক স্কুটারে বেশি জল ব্যবহার না করাই ভাল। অল্প পরিমাণ জল দিয়ে ঢুয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে কোনওভাবেই ব্যাটারিতে জল না ঢুকে যায়। অর্থাৎ স্কুটার পরিষ্কার করার সময় যাতে কোনওভাবেই জলের প্রেসার বেশি না থাকে।

এরপর একটি পুরনো টুথব্রাশ দিয়ে কোণগুলি পরিষ্কার রতে হবে। সবটাই খুব হালকা হাতে করা দরকার। যেমন পিছনের শক এবং ক্যালিপারগুলির ভিতরের অংশ ভাল করে ঘসতে হবে। প্রয়োজনে একটি ওয়াশিং স্পঞ্জ, একটি নরম কাপড় বা একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে সমস্ত অংশগুলিকে মুছে নেওয়া যেতে পারে। 


```