Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হোয়াটসঅ্যাপে আড়ি পাতছে কেউ? কী করে বুঝবেন? করণীয়ই বা কী?

এখন অনেকেই টেলিগ্রাম ব্যবহার করেন। সেখানে সিনেমার নামে যদি কোনও লিঙ্ক এসেও যায়, তাহলে বুঝে শুনে তাতে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপে আড়ি পাতছে কেউ? কী করে বুঝবেন? করণীয়ই বা কী?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 September 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর সঙ্গে গোপন বিষয়ে আলোচনা করছেন। ছবি চালাচালি হচ্ছে। অথচ সন্দেহ হচ্ছে ব্যক্তিগত চ্যাটে কেউ নজর রাখছে। নিশ্চিত হবেন কী করে? 

গোপনে আড়ি পাতলেই এবার ধরে ফেলতে পারবেন এক লহমায়। কীভাবে? হঠাৎ যদি দেখেন মেসেজের নোটিফিকেশন আসছে, অথচ কোনও আওয়াজ হচ্ছে না। তাহলেই বুঝতে হবে কোনও গণ্ডগোল আছে। পাশাপাশি সাবধান হতে হবে যখন দেখবেন কোনও অপরিচিত বিষয়ে নোটিফিকেশ আচমকা ঢুকে পড়ছে আপনার মোবাইলে। 

সাবধান হন, যদি কখনও ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করেন। মনে করে তা লগ আউট করতে ভুলবেন না। সেটিংস-এ গিয়ে দেখে নিন কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা আছে। যদি দেখেন অবাঞ্ছিত লগ ইন হয়ে রয়েছে, তা হলে দ্রুত এক ক্লিকেই সেখান থেকে লগ আউট করে ফেলুন। 

পাশাপাশি খেয়াল রাখুন নিজের ফোনে ইনস্টল করা অ্যাপগুলোতেও। যদি দেখেন অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল হয়ে আছে, তাহলে সেগুলো আন ইনস্টল করে ফেলুন।

আরও নিশ্চিত হতে খেয়াল রাখুন, কেউ যদি কোনও লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে তাড়াহুড়ো করে ক্লিক করে ফেলবেন না। এখন অনেকেই টেলিগ্রাম ব্যবহার করেন। সেখানে সিনেমার নামে যদি কোনও লিঙ্ক এসেও যায়, তাহলে বুঝে শুনে তাতে ক্লিক করুন।


```