Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Realme: লঞ্চ হল রিয়েল মি-র নতুন দুই বাজেট ফোন, রয়েছে এআই-চালিত একাধিক ফিচার

রিয়েলমির দাবি, এই দুটো ফোনে ব্যবহৃত হয়েছে হাইপার ভিশন চিপসেট, যা নাকি এআই-চালিত। এই চিপসেট রেজলিউশন ও ফ্রেম রেট প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত উন্নত করতে সক্ষম।

Realme: লঞ্চ হল রিয়েল মি-র নতুন দুই বাজেট ফোন, রয়েছে এআই-চালিত একাধিক ফিচার

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: বাজারে এ বার একসঙ্গে দুটো নতুন স্মার্টফোন নিয়ে এল রিয়েলমি। পি সিরিজের নতুন সদস্য পি ফোর (P4) এবং পি ফোর প্রো ফাইভজি (P4 Pro 5G)-কে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল সংস্থা। সবচেয়ে বড় আকর্ষণ, দু’টো ফোনেই থাকছে আলাদা এআই-চিপসেট ও নানাধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার, অথচ দাম তুলনামূলকভাবে হাতের নাগালেই।

রিয়েলমির দাবি, এই দুটো ফোনে ব্যবহৃত হয়েছে হাইপার ভিশন চিপসেট, যা নাকি এআই-চালিত। এই চিপসেট রেজলিউশন ও ফ্রেম রেট প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত উন্নত করতে সক্ষম। একই সঙ্গে দু’টো ফোনেই থাকছে ৭,০০০ mAh-র ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও বেস মডেল P4-এর পুরুত্ব মাত্র ৭.৫৮ মিমি এবং প্রো মডেলের ৭.৬৮ মিমি। সঙ্গে রয়েছে LPDDR4X RAM ও UFS 3.1 স্টোরেজ।

P4 Pro 5G-তে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা রিয়েলমির দাবি অনুযায়ী সমমূল্যের অন্য প্রতিদ্বন্দ্বী ফোনের তুলনায় বেঞ্চমার্কে এগিয়ে। এর প্রধান প্রতিদ্বন্দ্বী হবে Nothing Phone 3a এবং Motorola Edge 60 Fusion। অন্য দিকে, বেস মডেল P4-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 Ultra। ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে দু’টিতেই দেওয়া হয়েছে ৭,০০০ বর্গমিমি ভেপার কুলিং চেম্বার।

ডিসপ্লের দিক থেকেও দু’টো ফোন যথেষ্ট শক্তিশালী। P4 Pro 5G-তে আছে ৬.৮ ইঞ্চির ফুল-HD+ AMOLED কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz এবং পিক ব্রাইটনেস ৬,৫০০ নিটস। স্ক্রিন সুরক্ষায় রয়েছে Corning Gorilla Glass 7i। অপর দিকে, P4-এ আছে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, একই ১৪৪Hz রিফ্রেশ রেট সহ, যদিও এর পিক ব্রাইটনেস ৪,৫০০ নিটস।

দু’টো ফোনেই যুক্ত হয়েছে একাধিক এআই-ভিত্তিক ফিচার-AI Landscape, AI Snap Mode, AI Party Mode এবং AI Text Scanner।

ক্যামেরা সেকশনে জোর

P4 Pro 5G-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি ক্যামেরা (OIS সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সামনের ক্যামেরা—৫০ মেগাপিক্সেল OV50D সেন্সর। তিনটিই 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। অপর দিকে, P4-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল OV50D40 সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

দাম ও অন্যান্য ফিচার

P4 Pro 5G

  • ৮ জিবি/১২৮ জিবি: ২৪,৯৯৯ টাকা
  • ৮ জিবি/ ২৫৬ জিবি: ২৬,৯৯৯ টাকা
  • ১২ জিবি/২৫৬ জিবি: ২৮,৯৯৯ টাকা
  • রঙ: বির্চ উড, ডার্ক ওক উড, মিডনাইট আইভি
  • বিক্রি শুরু: ২৭ অগস্ট, দুপুর ১২টা থেকে
  • মিলবে অফারও। ৩,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, ২,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস সঙ্গে নো-কস্ট ইএমআই

P4

  • ৬ জিবি/১২৮ জিবি: ১৮,৪৯৯ টাকা
  • ৮ জিবি/১২৮ জিবি: ১৯,৪৯৯ টাকা
  • ৮ জিবি/২৫৬ জিবি: ২১,৪৯৯ টাকা
  • রঙ: ইঞ্জিন ব্লু, ফোর্জ রেড, স্টিল গ্রে
  • বিক্রি শুরু: ২৫ অগস্ট, বেলা ১২টা থেকে
  • আগে পাওয়া যাবে Early Bird Sale-এ ২০ অগস্ট অর্থাৎ আজ, সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত
  • অফার: ২,৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস।

```