Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার Rapido-তেই করা যাবে সব ট্র্যাভেল বুকিং! এক ক্লিকেই মিলবে ফ্লাইট থেকে হোটেলের হদিশ

ভারতীয়দের অত্যন্ত ভরসার সংস্থাটি এবার পা রাখল ভ্রমণ ও ট্রাভেল সার্ভিসের দুনিয়ায়।

এবার Rapido-তেই করা যাবে সব ট্র্যাভেল বুকিং! এক ক্লিকেই মিলবে ফ্লাইট থেকে হোটেলের হদিশ

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 October 2025 18:53

দ্য ওয়াল ব্যুরো: ফোনের এক ক্লিকেই লোকেশনে এসে হাজির হতেন ক্যাপ্টেন। পৌঁছে দিতেন গন্তব্যে। ভারতের জনপ্রিয় রাইড-হেইলিং প্ল্যাটফর্ম র‍্যাপিডো (Rapido) এখন আর শুধু বাইক, ট্যাক্সির মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতীয়দের অত্যন্ত ভরসার সংস্থাটি এবার পা রাখল ভ্রমণ ও ট্রাভেল সার্ভিসের দুনিয়ায়।

এবার থেকে র‍্যাপিডো ব্যবহারকারীরা একই অ্যাপ থেকে হোটেল, ফ্লাইট, ইন্টার-সিটি বাস ও ট্রেন টিকিট বুক করতে পারবেন (Rapido Travel booking)।

এই নতুন পরিষেবা আনতে র‍্যাপিডো হাত মিলিয়েছে Goibibo-র সঙ্গে হোটেল ও ফ্লাইট বুকিংয়ের জন্য। তাছাড়া redBus-এর সঙ্গে মিলে বাস টিকিট এবং ConfirmTkt-এর সঙ্গে যুগলবন্দিতে সহজ হয়েছে ট্রেন টিকিট বুকিং।

সংস্থাটির তরফে জানানো হয়েছে, “এখন থেকে বিমানবন্দরে যাওয়ার দ্রুত রাইড হোক বা পরিবার নিয়ে ছুটির পরিকল্পনা — সব কিছুই এখন কয়েকটি ক্লিকেই হয়ে যাবে, র‍্যাপিডো অ্যাপের মাধ্যমে।”

র‍্যাপিডোর দাবি, মাসে ৫০ মিলিয়ন মানুষ সক্রিয়ভাবে র‍্যাপিডো ব্যবহার করেন। তাই এখন থেকে দেশের লাস্ট-মাইল কানেক্টিভিটি বদলে দিচ্ছে, ভ্রমণকে করছে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য।

র‍্যাপিডোর সহ-প্রতিষ্ঠাতা অরবিন্দ সাঙ্কা বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু দৈনন্দিন যাতায়াত নয়, দূরপাল্লার ভ্রমণকেও সহজ করতে চাইছি। প্রথম মাইল থেকে শেষ মাইল পর্যন্ত - প্রতিটি যাত্রায় র‍্যাপিডো থাকবে ব্যবহারকারীর পাশে, এক সত্যিকারের ‘ওয়ান-স্টপ’ ট্রাভেল পার্টনার হিসেবে।”

MakeMyTrip-এর সহ-প্রতিষ্ঠাতা রাজেশ মাগো ও ConfirmTkt-এর সিইও দিনেশ কুমার কোঠা জানান, র‍্যাপিডোর সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং একে ভারতের ট্রাভেল ইকোসিস্টেমে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, র‍্যাপিডো প্রথমে শুধুমাত্র বাইক ট্যাক্সি সার্ভিস হিসেবে শুরু হলেও ধীরে ধীরে অটো ও ক্যাব বুকিং সার্ভিসও চালু করেছে। সম্প্রতি তারা Ownly নামে ফুড ডেলিভারি সার্ভিসও শুরু করেছে, যা Zomato ও Swiggy-র সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।


```