Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইন্টারনেট স্পিড বেড়ে যাবে দ্বিগুণ, ঘরের কোথায় রাখবেন ওয়াইফাই রাউটার?

বাড়িতে ওয়াইফাই কানেকশন রয়েছে? কিন্তু তা সত্ত্বেও দরকারে ঠিক মতো কাজ করছে না। অপারেটরকে ফোন করেও কোনও লাভ হচ্ছে না।

ইন্টারনেট স্পিড বেড়ে যাবে দ্বিগুণ, ঘরের কোথায় রাখবেন ওয়াইফাই রাউটার?

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 October 2024 20:26

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ওয়াইফাই কানেকশন রয়েছে? কিন্তু তা সত্ত্বেও দরকারে ঠিক মতো কাজ করছে না। অপারেটরকে ফোন করেও কোনও লাভ হচ্ছে না। তাহলে আসল কারণটা কী? হতে পারে যে জায়গায় রাউটারটি রাখা, সেই জায়গাটি ঠিক নয়।

বিশেষজ্ঞদের মতে, সঠিক জায়গায় ওয়াইফাই রাউটার না রাখলে তাতে কানেকশনের সমস্যা হতে পারে। বেশিরভাগ মানুষই রাউটারটিকে সঠিক জায়গায় রাখেন না। ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে। প্রশ্ন হল কেমনভাবে আপনার ওয়াইফাই রাউটার রাখলে হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে?

কোনও বদ্ধ ঘরে রাউটার ইনস্টল না করাই ভাল। এতে পুরো বাড়িতে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। অর্থাৎ যদি কোনও নির্দিষ্ট ঘরে রাউটারটি রাখা হয়, তাহলে শুধু সেই ঘরেই কানেকশন থাকে। বাকি ঘরগুলোতে পৌছাতে পারে না। তাই যতটা সম্ভব খোলা জায়গায় রাখা উচিত। অর্থাৎ বারান্দা বা ডায়নিং রুমে রাখা যেতে পারে। 

যদি দোতলা বাড়ি হয়, তাহলে একতলা আর দোতলার মাঝে কোথাও রাউটারটি সেট করে দেওয়া উচিত। এতে বাড়ির যে কোনও ঘরেই সহজে কানেকশন পাওয়া যায়। তবে যদি নির্দিষ্ট কোনও তলায় রাখা হয়, তাহলে গোটা বাড়িতে কানেকশনের সমস্যা দেখা দিতে পারে। 

এসব ছাড়াও যদি মনে হয়, রাউটার কানেকশনেই সমস্যা। তাহলে অপারেটরের সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। 


```