
শেষ আপডেট: 14 October 2023 19:42
দ্য ওয়াল ব্যুরো: Oppo তাদের নতুন মডেল লঞ্চ করতে চলেছে আগামী ১৯ অক্টোবর। Find N3 মডেলের ক্যামেরা খুবই আকর্ষণীয়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে এই মডেল থেকে তোলা একটা ছবির সঙ্গে অন্য ফোনে তোলা ছবি তুলনা করে দেখা হয়েছে। দাবি করা হচ্ছে, Oppo Find N3 মডেলে তোলা ছবি বেশি ঝকঝকে।
কোম্পানি দাবি করেছে, ডিভাইসটি যেকোনও দৃশ্য বা বস্তুকে অতিরিক্ত এক্সপোজ না করেই প্রাকৃতিক আলো সংরক্ষণ করতে পারে। ছবিতে আলো-ছায়াকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে যাতে ছবিটির মধ্যে কোনও কৃত্রিমতা থাকে না।
এই মডেলের স্পেসিফিকেশন কী কী?
ডিসপ্লে: ৮ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে থাকছে। যার রিফ্রেস রেট ১২০ হার্টজ। এর কভার ডিসপ্লে ৬.৫ ইঞ্চির।
প্রসেসর: Snapdragon 8 Gen 2। এই মডেলে থাকছে ১৬ জিবির র্যাম ও ৫১২ জিবির স্টোরেজ।
ক্যামেরা: এই মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ওপোর ফোল্ডেবল মডেলে।
ব্যাটারি: 4800 mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে। ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে Find N3 মডেলে।