Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এক বছর বিনামূল্যে ‘ChatGPT Go’, লাগবে না সাবস্ক্রিপশন! OpenAI-এর এই অফার কবে থেকে চালু হবে?

OpenAI জানিয়েছে, নতুন ব্যবহারকারীদের পাশাপাশি বর্তমানে ChatGPT Go সাবস্ক্রিপশন যাঁদের কাছে আছে তাঁরাও এই ১২ মাসের ফ্রি অফারের আওতায় আসবেন।

এক বছর বিনামূল্যে ‘ChatGPT Go’, লাগবে না সাবস্ক্রিপশন! OpenAI-এর এই অফার কবে থেকে চালু হবে?

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: এআই ব্যবহারের নিরিখে ভারত (India) তালিকায় প্রথমের দিকে নিজের জায়গা করে নিয়েছে, বিভিন্ন রিপোর্ট এই তথ্য সামনে এনেছে। এবার ভারতীয়দের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে OpenAI। সংস্থাটি জানিয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে ভারতীয় ব্যবহারকারীরা ‘ChatGPT Go’ এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই অফারটি পেতে গেলে মানতে হবে কিছু শর্তও। একটি সীমিত সময়ের মধ্যে সাইন আপ করা ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।

ChatGPT Go কী?

‘ChatGPT Go’ হল OpenAI-এর নতুন সাবস্ক্রিপশন টিয়ার, যা ব্যবহারকারীদের জন্য আরও বেশি মেসেজ লিমিট, ইমেজ জেনারেশন এবং ফাইল আপলোডের সুবিধা দেয়। ভারতে ChatGPT-র জনপ্রিয়তা এবং ক্রমবর্ধমান ব্যবহার দেখে সংস্থাটি এই বিশেষ পরিষেবাটি চালু করেছিল গত অগস্ট মাসে। ব্যবহারকারীদের মত অনুযায়ী, এটি তৈরি হয়েছে যাতে সুলভ মূল্যে উন্নত ফিচার পাওয়া যায়।

কেন এই অফার?

OpenAI জানিয়েছে, ৪ নভেম্বর বেঙ্গালুরুতে তাদের প্রথম DevDay Exchange ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সংস্থাটি ভারতে তাদের ব্যবহারকারীদের জন্য এই বিশেষ অফার আনছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এটি OpenAI-এর ‘India First’ প্রতিশ্রুতির অংশ, যা ভারতের IndiaAI Mission-এর লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।

ভারতে ChatGPT-এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে লক্ষ লক্ষ ডেভলপার, তরুণ পড়ুয়া এবং পেশাদাররা প্রতিদিন এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। ChatGPT Go চালু হওয়ার পর থেকেই এর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে- প্রথম মাসেই ভারতে 'পেইড সাবস্ক্রাইবার' দ্বিগুণ হয়ে গিয়েছে। এই সাফল্যের পর OpenAI ChatGPT Go-কে প্রায় ৯০টি দেশে চালু করেছে।

কারা এই অফার পাবেন?

OpenAI জানিয়েছে, নতুন ব্যবহারকারীদের পাশাপাশি বর্তমানে ChatGPT Go সাবস্ক্রিপশন যাঁদের কাছে আছে তাঁরাও এই ১২ মাসের ফ্রি অফারের আওতায় আসবেন। অর্থাৎ, যাঁরা ইতিমধ্যেই পেইড প্ল্যানে রয়েছেন, তাঁরাও বিনামূল্যে এই সুবিধা পাবেন।

OpenAI-এর ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ChatGPT নিক টার্লি বলেছেন, “ভারতে ChatGPT Go চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীদের সৃজনশীলতা এবং আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। DevDay Exchange ইভেন্টের আগে আমরা চাই আরও বেশি মানুষ এই উন্নত প্রযুক্তির সুবিধা সহজে গ্রহণ করতে পারেন।” এই উদ্যোগের মাধ্যমে OpenAI ভারতে AI ব্যবহারের প্রসার এবং সহজলভ্যতার নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

কয়েকমাস আগেই ৩৯৯ টাকায় প্ল্যান লঞ্চ হয়েছিল। এরফলে লাভ পেয়েছিলেন অনেক ভারতীয়। এবার ১২ মাসের জন্য বিনামূল্যে পরিষেবার খবর এদেশের ব্যবহারকারীদের কাছে একেবারেই 'সোনায় সোহাগা' অফার, সেকথা বলাই বাহুল্য। 


```