
ওয়ানপ্লাস বাডস প্রো ইয়ারবাডস
শেষ আপডেট: 24 August 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো: ওয়ানপ্লাস বাডস প্রো ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। এখানে রয়েছে ইন-ইয়ার ডিজাইন। তার সঙ্গে রয়েছে সিলিকন টিপ এবং, লেদার প্যাটার্নে প্লাস্টিকের চার্জিং কেস। ডুয়াল ড্রাইভার সেটআপ রয়েছে এই ইয়ারবাডসে। একটি ১১ মিলিমিটারের উফার এবং একটি ৬ মিলিমিটারের টুইটার। ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে এই ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ইয়ারবাডসে। এছাড়াও থাকছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। ব্লুটুথ ৫.৪ সাপোর্ট পাবেন ইউজাররা।
একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত ৪৩ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে এই ইয়ারবাডসে। আর চার্জিং কেস ছাড়া ১০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডসে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৫.৫ ঘণ্টা চালু থাকবে ইয়ারবাডস।