Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোমার ব্যর্থ কেরিয়ারের থেকে...' কুণালের উপর অগ্নিশর্মা ওলা বাইকের কর্ণধার

এমন পোস্ট চোখে পড়তেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন ভাবিশ আগরওয়াল।

'তোমার ব্যর্থ কেরিয়ারের থেকে...' কুণালের উপর অগ্নিশর্মা ওলা বাইকের কর্ণধার

কুণাল কামরা এবং ভাবিশ আগরওয়াল

শেষ আপডেট: 6 October 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: ওলা ইলেকট্রিক স্কুটারের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। এবার কুণালকে পালটা জবাব দিলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল। সোশ্যাল মিডিয়ায় এই নেটযুদ্ধ বেশ ভালই জমে উঠেছে।

কী হয়েছে ঘটনাটি? সম্প্রতি ভাবিশ সোশ্যাল মিডিয়ায় ওলা গিগা ফ্যাক্টরির একটি ছবি পোস্ট করেছিলেন। সেই পোস্টে কুণাল কামরা আবার ওলা ইলেকট্রিক স্কুটারের ছবি পোস্ট করেন। ছবিতে স্পষ্ট, স্কুটারগুলো সারাইয়ের জন্য় নিয়ে আসা হয়েছে। 

ছবির ক্যাপশনে কুণাল কামরা লেখেন, 'এটাই কি ভারতীয় ক্রেতারা বলতে চাইছেন? এটাই কি তাঁদের প্রাপ্য? দু'চাকার যানবাহন প্রচুর নিম্নবিত্তের জীবনরেখা নির্ধারণ করে।' এখানেই শেষ নয়। কুনাল কামরা এই পোস্টের সঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়িকেও ট্যাগ করেছেন। তাঁর কাছে জানতে চেয়েছেন, 'এমন ব্যাটারিচালিত গাড়িই কি ভারতীয় ক্রেতারা ব্যবগার করবেন?' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ওলা ইলেকট্রিক স্কুটার নিয়ে যদি আপনাদের কারোর কোনও সমস্যা থাকে, তাহলে নীচের প্রত্যেক ব্যক্তিকে আপনারা ট্যাগ করতে পারেন।'

এরপরই শুরু হয় ঝামেলা

এমন পোস্ট চোখে পড়তেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন ভাবিশ আগরওয়াল। জবাবে তিনি লিখেছেন, 'যেহেতু আপনি আমাদের ব্যাপারে এতটা চিন্তাভাবনা করেন, তাহলে এগিয়ে আসুন এবং আমাদের সাহায্য করুন! আমি আপনার ব্যর্থ কেরিয়ারের থেকেও বেশি টাকা দিতে প্রস্তুত। যদি সেটা না পারেন, তাহলে চুপ করে থাকুন। ক্রেতাদের সমস্যার সমাধান আমাদেরই ঠাণ্ডা মাথায় করতে দিন।'

ওলা সংস্থার সিইও আরও যোগ করেছেন, 'যতটা দ্রুত সম্ভব, আমরা নিজেদের সার্ভিস নেটওয়ার্ক আরও বাড়ানোর চেষ্টা করছি। আশা করছি, এই অপেক্ষার এই লম্বা লাইন শীঘ্রই শেষ হয়ে যাবে।' তবে এখনও দুজনের মধ্যে নেটমাধ্যমে বাগযুদ্ধ লেগেই রয়েছে।


```