Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাথিং ফোনের নতুন মডেল নিয়ে কৌতূহল বাড়ছে, প্রকাশ্যে দাম ও ফিচার্স!

কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি মোবাইলের দাম ও ফিচার্স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে সম্প্রতি নেট দুনিয়ায় ফাঁস হয়েছে মোবাইল সম্পর্কে কিছু তথ্য।

নাথিং ফোনের নতুন মডেল নিয়ে কৌতূহল বাড়ছে, প্রকাশ্যে দাম ও ফিচার্স!

ফাইল ছবি

শেষ আপডেট: 18 December 2023 23:52

দ্য ওয়াল ব্যুরো: নাথিং ফোন বাজারে আসার পর থেকেই আলোড়ন পড়ে গেছে মোবাইলপ্রেমীদের মধ্যে। Nothing Phone 1 ও 2 লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে নিয়েছে লন্ডন ভিত্তিক এই মোবাইল প্রস্তুতকারক কোম্পানিটি। সম্প্রতি শোনা গেছে, নাথিং ফোন তাদের সর্বশেষ মডেল Noting Phone 2-এর নতুন সংস্করণ আনছে। যা নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে। 

Noting Phone 2(a), এই মডেলটি দাম ও ফিচার্স নিয়ে নেট পাড়ায় বিস্তর আলোচনা চলছে। গত বছর বাজারে এসেছিল Nothing Phone, ডিজাইনের দিক থেকে অন্যান্য কোম্পানিকে বেশ কয়েক কদম পেছনে ফেলে দিয়েছিল। Nothing Phone 1-এর সাড়া জাগানো বিক্রির পর গত জুলাইতেই লঞ্চ হয়েছিল এর দ্বিতীয় সংস্করণ। Nothing Phone 2-ও ভাল বিক্রি হয়েছে। এবার এই মডেলেরই নতুন ভ্যারিয়েন্ট নিয়েও আশাবাদী সংস্থা।

কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি মোবাইলের দাম ও ফিচার্স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে সম্প্রতি নেট দুনিয়ায় ফাঁস হয়েছে মোবাইল সম্পর্কে কিছু তথ্য। 

জানা গেছে, এই মডেলে ১২০ রিফ্রেশ রেট  যুক্ত ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে থাকছে। এতে থাকছে ৮ জিবির র‍্যাম, আর থাকছে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। এই মডেলে MediaTek Dimensity প্রসেসর ব্যবহৃত হতে পারে।

এই মডেলের পিছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা থাকতে পারে। একটিতে প্রাইমারি সেন্সর ও অন্যটিতে আল্ট্রাওয়াইড লেন্স থাকার সম্ভাবনা আছে। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে Noting Phone 2 (a)-তে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই এই ফোন বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে। লঞ্চের সময় মোবাইলের দাম ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার টাকা রাখতে পারে কোম্পানি।


```