Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১ ডিসেম্বর থেকেই সিমকার্ড কেনাবেচায় নতুন নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা

সিমকার্ড ব্যবহার করে প্রতারণাও বাড়ছে হুহু করে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কড়া নীতি নিয়েছে। আজ থেকে অর্থাৎ, ১ ডিসেম্বর থেকেই সিমকার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে!

১ ডিসেম্বর থেকেই সিমকার্ড কেনাবেচায় নতুন নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা

শেষ আপডেট: 1 December 2023 15:48

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল আছে, কিন্তু সিমকার্ড নেই এ তো হতে পারে না। দৈনন্দিন জীবনে যতই মোবাইলের গুরুত্ব ও বিক্রি বাড়ছে ততই বাড়ছে সিমকার্ডের চাহিদা। আর সেইসঙ্গে সিমকার্ড ব্যবহার করে প্রতারণাও বাড়ছে হুহু করে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কড়া নীতি নিয়েছে। আজ থেকে অর্থাৎ, ১ ডিসেম্বর থেকেই সিমকার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে!

আপনি যদি এখনও কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম সম্পর্কে অবগত না হয়ে থাকেন, তবে জেনে নিন চটজলদি। সিমকার্ড কিনতে গেলে আপনাকে নিজের আসল পরিচয় জানাতেই হবে। কেউ যদি পরিচয় গোপন করে বেনামে সিম কেনেন, তবে বড় বিপদে পড়বেন। কেন্দ্রীয় টেলিকমিউকেশন মন্ত্রক এই নতুন নিয়মের কথা মাস চারেক আগেই ঘোষণা করেছিল। সেই নিয়মই ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে।

সিমকার্ড বিক্রি ও কেনার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে?

দেশজুড়ে প্রচুর সিমকার্ড ডিলার রয়েছেন। কিন্তু এবার থেকে তাঁদের সকলকে নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাঁদের কাছে যত সিম আছে সব রেজিস্ট্রেশন করাতে হবে। 

৩০ নভেম্বর, সিম ডিলারদের নাম নথিভুক্তকরণের শেষ তারিখ ছিল। যদি কোনও ডিলার এই সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন না করে থাকেন, তবে গুনতে হবে ১০ লাখ টাকা জরিমানা।

শুধু তাই নয়, সিমকার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশনও এখন বাধ্যতামূলক।

এত তো গেল ডিলারের কথা। যাঁদের সিমকার্ড রয়েছে, কিংবা যাঁরা নতুন সিম নেবেন বলে ভাবছেন তাঁদের ডেমোগ্রাফি ডেটা সংগ্রহ করতে হবে। যেমন, বয়স, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি। সেইসঙ্গে আধার কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক।

একই তথ্য ব্যবহার করে একসঙ্গে অনেক সিম নেওয়া যাবে না। একজন ব্যক্তি শুধুমাত্র ব্যবসায়িক কাজেই একসঙ্গে একাধিক সিম কার্ড নিতে পারবেন। 

নতুন নিয়ম অনুযায়ী, একটি আইডি দিয়ে আপনি সর্বোচ্চ ৯টি সিম কার্ড তুলতে পারবেন। 

সিম জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এই ব্যাপার বিভিন্ন নেটওয়ার্ক পরিষেবা সংস্থাকে নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে।


```