Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউপিআই-তে পেমেন্ট নিচ্ছেন, টাকা আদৌ অ্যাকাউন্টে ঢুকছে তো?

ইউপিআইএ এমনই নতুন একটি জালিয়াতি শুরু হয়েছে কিছুদিন ধরে। এক্ষেত্রে প্রতারকরা মূলত বয়স্ক লোকজন, প্রযুক্তি ক্ষেত্রে পটু নয়, এমন লোকজন বা সবে ইউপিআই খুলেছেন এমন লোকজনকে টার্গেট করছে।

ইউপিআই-তে পেমেন্ট নিচ্ছেন, টাকা আদৌ অ্যাকাউন্টে ঢুকছে তো?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 26 December 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো: আপনি ব্যবসা করেন? বা দোকান আছে! ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রয়েছে? ব্যস্ততার সময় লোকজন আপনার কাছে আসছে, জিনিস কিনছে বা নিচ্ছে এবং ইউপিআই পেমেন্ট করে চলে যাচ্ছে। পেমেন্ট শেষ হওয়ার পর ট্রানজাকশন কমপ্লিটেডের যে আওয়াজটি হয়, সেটিও শুনতে পাচ্ছেন। ব্যস্ততার মাঝে ফোনটি খুলে দেখা হচ্ছে না। মনেই থাকছে না সারাদিন কে কে পেমেন্ট করেছেন। ফলে, দিনের শেষে আপনি ধরতেই পারলেন না আপনি জিনিস বিক্রি করলেন কিন্তু টাকাটা পেলেন না। 

ইউপিআইএ এমনই নতুন একটি জালিয়াতি শুরু হয়েছে কিছুদিন ধরে। এক্ষেত্রে প্রতারকরা মূলত বয়স্ক লোকজন, প্রযুক্তি ক্ষেত্রে পটু নয়, এমন লোকজন বা সবে ইউপিআই খুলেছেন এমন লোকজনকে টার্গেট করছে। 

এতে আপনি চোখের সামনে দেখতে পাবেন টাকা ঢুকল আপনারই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না। সাকসেসফুল দেখালেও সে টাকা আপনি পাবেন না। 

বিষয়টা কী? 

পেটিএম, গুগল প্লে, ফোন পে, এমন সমস্ত অ্যাপের ক্লোন অ্যাপ এসেছে বাজারে। যা দিয়ে যেকোনও কিউআরে পেমেন্ট করা যায়। এই পেমেন্টের পর সাকসেসফুল দেখাবে এবং সাধারণত পেমেন্টের পর ট্রানজাকশন কমপ্লিটের যে আওয়াজ হয় সেটিও শোনাবে। আপনাকে স্ক্রিন দেখিয়ে বলতেই পারে যে পেমেন্ট হয়ে গিয়েছে এবং আপনিও দেখবেন সাকসেসফুল। আপনি কিছু বলবেন না। 

এই ক্লোন অ্যাপের ক্ষেত্রে সবটাই হবে আপনার সামনে। আপনি বিশ্বাস করবেন কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। 

সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পর এই নিয়ে সচেতনতা শুরু হয়। বিশেষ করে সচেতন করা হয় বিক্রেতা ও ব্যবসায়ীদের। 

কীভাবে এই প্রতারণার হাত থেকে বাঁচবেন?

বলা হচ্ছে, যতই ব্যস্ত থাকুন, প্রত্যেকটি পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকল কিনা তা সঙ্গে সঙ্গে চেক করে নিন। তাহলে এই ধরনের প্রতারণা থেকে বাঁচা সম্ভব হবে। 


```