Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

স্মার্টওয়াচের মতো দেখতে ফোন, জামার রঙের সঙ্গে পাল্টাবে ওয়ালপেপার! 

দেখলে মনে হবে স্মার্টওয়াচ, কিন্তু আদৌ তা নয়। মটোরোলার নতুন ফোল্ডেবেল ফোনের ডিজাইন দেখলে চমকে উঠতে হয়। স্মার্টওয়াচের মতো দেখতে হলেও সেটা ফোনই!

স্মার্টওয়াচের মতো দেখতে ফোন, জামার রঙের সঙ্গে পাল্টাবে ওয়ালপেপার! 

শেষ আপডেট: 28 October 2023 18:23

দ্য ওয়াল ব্যুরো: দেখলে মনে হবে স্মার্টওয়াচ, কিন্তু আদৌ তা নয়। মটোরোলার নতুন ফোল্ডেবেল ফোনের ডিজাইন দেখলে চমকে উঠতে হয়। স্মার্টওয়াচের মতো দেখতে হলেও সেটা ফোনই!

স্মার্টফোনের বাজারে ফোল্ডেবেল ফোনের ধারণা নতুন নয়। কিন্তু সেই ধারণা এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে মটোরোলা। ঘড়ির মতো হাতের কব্জিতে মুড়ে ফেলা যাবে ফোনটি। লেনোভোর গ্লোবাল টেক ইভেন্টে মটোরোলার নতুন মডেল সম্পর্কে আভাস মিলেছিল। মোবাইলটি শুধুমাত্র হাতে পরা যাবে তা নয়, ট্রাইপডের মতো যেকোনও জায়গায় দাঁড় করিয়ে রাখা যাবে। 

জানা গেছে, ফোনটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফোনটির কিছু কিছু ফিচার্স ফাঁস হয়েছে। এই মডেলে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এর রেজোলিউশন ফুল এইচডি প্লাস সাপোর্ট করবে। এই মডেলে বেশকিছু সয়ংক্রিয় ফিচার্স রয়েছে, যা বেশ আকর্ষণীয়।

ধরা যাক, আপনি ফোনটি কোনও টেবিল বা তেমন কোনও বস্তুর ওপর দাঁড় করিয়ে রেখেছেন। আপনি সামনে গেলে আপনার জামার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ওয়ালপেপার সেট করে নেবে ফোনটি। এবার সেটাই যদি আপনি স্মার্টওয়াচের মতো ব্যবহার করেন তো আপনার ড্রেসের সঙ্গে মিল খেয়ে যাবে।

এছাড়াও ভিডিও কলের সময় চোখের সঙ্গে সঙ্গতি রেখে ফোনটি সেট আপ করা যাবে। ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে মটোরোলা। ফোনের ক্যামেরা ফিচার্স সহ অন্যান্য সুবিধাগুলো সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। তবে ফোনটি যে গ্রাহকদের মনে ধরবে, তা এখনই বলা সম্ভব।


```