Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশে সেরা বিজ্ঞান নগরী 'কলকাতা', দিল্লি-মুম্বই কত নম্বরে?

দেশের মোট গবেষণা পত্রের মধ্যে ১২.৫% অবদান কলকাতার।

দেশে সেরা বিজ্ঞান নগরী 'কলকাতা', দিল্লি-মুম্বই কত নম্বরে?

ফাইল চিত্র

শেষ আপডেট: 18 December 2024 21:23

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞান গবেষণার গুণমানে দেশে সেরা কলকাতা। নেচার ইনডেক্স ২০২৪-এর প্রকাশিত তালিকায় অনুযায়ী দেশে সেরার তকমা পেল তিলোত্তমা। বিশ্বের ২০০টি শহরের মধ্যে কলকাতার র‍্যাঙ্ক ৮৪। প্রথম স্থানে রয়েছে বেইজিং। 

প্রকাশিত গবেষণা পত্রের গুণমান কেমন তা যাচাই করে একটি তালিকা প্রতিবছর প্রকাশ করে নেচার ইনডেক্স। ২০২৪ সালে সেই তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের ২০০ টি শহর। তার মধ্যে কলকাতা এদেশে প্রথম। 

দেশের মোট গবেষণা পত্রের মধ্যে ১২.৫% অবদান কলকাতার। বেঙ্গালুরু রয়েছে কলকাতার পরে ৮৫ নম্বরে। এই তালিকার প্রথম ১০০-তে রয়েছে মুম্বইয়ে। দিল্লি অবশ্য প্রথম ১০০ থেকে ছিটকে ১২৪-এ। হায়দরাবাদ ১৮৪-তে। এক্ষেত্রে জেনেভার মতো শহরও রয়েছে কলকাতার অনেক পরে। 

এক্ষেত্রে একদম প্রথমেই পরপর রয়েছে চিনের বেশ কয়েকটি শহর। প্রথমেই রয়েছে বেইজিং, তারপর দ্বিতীয়তে সাংঘাই। পঞ্চমে রয়েছে নানজিং ও নবম স্থানে রয়েছে ইউহান। তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে নিউইয়র্ক এবং বস্টন। 

১৮৭৬ সালে মহেন্দ্রলাল সরকারের হাত ধরে কলকাতায় তৈরি হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। গবেষণায় এই প্রতিষ্ঠানের অনেক অবদান রয়েছে। ১৯৩০ সালে সিভি রমন এখানে গবেষণা করেন এবং রমন এফেক্টের জন্য নোবেল পুরস্কার পান। বাঙালি পদার্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ১৯২৪ সালে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে হাত মিলিয়ে বোস আইনস্টাইন তত্ত্বের আবিস্কার করেন। ১৯৩১ সালে স্থাপিত হয় ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই। ভারতীয় গবেষণায় এখনও অবদান রেখে চলেছে এটি। এছাড়াও শহরের আরও এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা বিজ্ঞানের প্রতি অবদান রেখেছে। 

অনেকেই বলেন কলকাতা মানে মিটিং, মিছিল, রাজনীতি, খাবার এবং পর্যটন। কিন্তু এই শহরেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, বসু বিজ্ঞান মন্দির বা সায়েন্সসিটির মতো জায়গা। 

এই খবরটি আসার পর স্বভাবতই খুশি রাজ্য প্রশাসন। ব্রাত্য বসু টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। শহরের অবস্থান সম্পর্কে সকলকে জানান।


```