Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিয়া সিরস: নতুন ডিজাইন ও আর্কিটেকচার নিয়ে ‘টল বয়ে’র অসাধারণ প্রত্যাবর্তন

শুধু ডিজাইনই শেষ কথা নয়। কিয়া সিরসের ফাটাফাটি আর্কিটেকচারও চোখ টানার মতো।

কিয়া সিরস: নতুন ডিজাইন ও আর্কিটেকচার নিয়ে ‘টল বয়ে’র অসাধারণ প্রত্যাবর্তন

কিয়া সিরস

শেষ আপডেট: 22 March 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে এসইউভিতে নতুনত্ব আনতে গেলে শুধুমাত্র আলাদা ডিজাইন, নতুন ইঞ্জিনের কথা ভাবলে হবে না। মানুষের চিন্তাভাবনার মধ্যে যা ইতিমধ্যেই চলে এসেছে তার থেকে সরে গিয়ে আলাদা করে কিছু ভাবতে হবে। সে কথা ভেবেই কিয়ার নতুন এসইউভি মডেল (SUV) সিরস এনেছে আরও স্পেস। যা অন্য যে কোনও ‘টল বয়’ ফ্যানের কাছে স্বপ্নের মতো। প্র্যাক্টিক্যাল ডিজাইনের (Design) সঙ্গে আরও আরামপ্রদ (Comfortable) জার্নি, এটাই কিয়া সিরসের (Kia Syros) নতুন চমক।
 
কিয়া সিরসের স্টাইলিশ আর্কিটেকচার:

শুধু ডিজাইনই শেষ কথা নয়। কিয়া সিরসের ফাটাফাটি আর্কিটেকচারও (Architechture) চোখ টানার মতো। এর ইনফোটেইনমেন্ট ও ইন্সট্রুমেন্টেশনের জন্য ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, চমৎকার রিক্লাইনিং ও ভেন্টিলেটেড রিয়ার সিট, প্যানোরামিক সানরুফ এবং ডুয়াল ড্যাশক্যাম সিরসের মুখ্য ফিচারগুলির (Features) মধ্যে অন্যতম। সব মিলিয়ে লম্বা সফরের জন্য সব রকমভাবে প্রস্তুত। 

সনেট এবং ফ্যামিলি-কার সেলটোর মাঝামাঝি কিছু ভাবতে চাইলে, সিরস ভাল ও স্পেসিফিক অপশন হতে পারে আপনার জন্য। কিয়া সিরসের ইউনিক ফিচার-ডিজাইন-আর্কিটেকচারের পারফেক্ট মেলবন্ধন, যা ক্রেতাদের কাছে কমপ্যাক্ট এসইউভি চয়েস হতে পারে। 

বাড়তি দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা-সহ বেটার হুইলবেস– এখানেই কিয়া সনেটকে বলে বলে গোল দেবে নতুন ‘টল বয়’ সিরস। কিয়ার এই নতুন এসইউভি মডেলের লক্ষ্যই হল ভারতের নতুন প্রজন্ম, যারা স্টাইলিশ ডিজাইনের সঙ্গে আরামকেও প্রাধান্য দিতে চাইছে।


```