
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 3 April 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির ফিচার দেখলে বোঝা যাবে, খুব বেশি হলে ৬০০০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়া যায়। মেরেকেটেও এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না। বেশিরভাগ ক্ষেত্রে ৫০০০ পর্যন্তই দিয়ে থাকে প্রস্তুতকারক সংস্থাগুলি। সমস্ত রেকর্ড ভেঙে ৭০০০-এরও বেশি ব্যাটারি নিয়ে বাজারে আসছে আইকিউয়ের ফোন।
লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই অত্যাধুনিক ফিচার ও ইউনিক ডিসাইনের জন্য নজর কেড়েছে iQOO। আগামী সপ্তাহে বাজারে আসছে ৭৩০০ এমএএইচ ব্যাটারি লাইফ নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে টেকস্যাভিদের মনে। আর যাঁরা নতুন বাজেট ফোনে খোঁজে আছেন, তাঁদের জন্য তো সোনায় সোহাগা ব্যাপার। ব্যাটারি ছাড়া আর কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
ক্যামেরা নিয়েও কার্পণ্য করেনি iQOO। থাকছে ট্রিপল-ক্যামেরা সেটআপ। যার প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের
এছাড়াও থাকবে আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো লেন্স
সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
কত দাম এই ফোনের?
৮জিবি ব়্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ২১,৯৯৯ টাকা হতে পারে। তবে, ব্যাঙ্কের বিভিন্ন অফারের মাধ্যমে দাম ১৯,৯৯৯ টাকায় নামতে পারে। এই দামের সেগমেন্টে iQOO Z10-এর প্রতিদ্বন্দ্বী হবে রেডমি নোট ১৩ প্রো (Redmi Note 13 Pro), রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) ও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4)। iQOO নিশ্চিত করেছে যে এই স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে, লঞ্চ হবে ১১ এপ্রিল। লঞ্চের পর পরই প্রি অর্ডার শুরু হবে।
iQOO Z10-এর পাশাপাশি iQOO Z10x নামের একটি ভ্যারিয়েন্সও আসছে বাজারে। এক্ষেত্রে ব্যাটারি খানিকটা কম পাওয়া যাবে। দামও Z10-এর চেয়ে কম।