২০ হাজার টাকার মধ্যেই ৮৫০০ mAh ব্যাটারির স্মার্টফোন নিয়ে এল হুয়াওয়ে। দীর্ঘ ব্যাটারি লাইফ ও ফিচারেই নজর কাড়ছে নতুন এই ডিভাইস।

হুয়াওয়ের নতুন ফোন
শেষ আপডেট: 24 March 2026 13:34
দ্য ওয়াল ব্যুরো: চুপিসারে বড় চমক দিল হুয়াওয়ে (Huawei)। সংস্থা নিয়ে এল তাদের নতুন স্মার্টফোন সিরিজ—এনজয় ৯০ প্লাস (Enjoy 90 Plus) এবং এনজয় ৯০ প্রো ম্যাক্স (Enjoy 90 Pro Max)। দামও তুলনায় সাধ্যের মধ্যে, তবে স্পেসিফিকেশন অসাধারণ।
দাম শুরু হচ্ছে ১,৪৯৯ চিনা ইউয়ান (CNY) থেকে অর্থাৎ প্রায় ২০ হাজার টাকা। আর প্রো ম্যাক্স মডেলের দাম ১,৬৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৩ হাজার টাকা। আপাতত শুধুমাত্র চিনেই পাওয়া যাচ্ছে এই ফোন, তবে ২ এপ্রিল (April 2) থেকে অফিসিয়াল ওয়েবসাইটে (official Huawei site) বিক্রি শুরু হবে।
রঙের অপশনেও রয়েছে বৈচিত্র্য। এনজয় ৯০ প্লাস পাওয়া যাবে ফেদার স্যান্ড হোয়াইট (Feather Sand White), স্টারি নাইট ব্ল্যাক (Starry Night Black) ও স্টারি সি ব্লু (Starry Sea Blue)-তে। অন্যদিকে প্রো ম্যাক্সে থাকছে ডন গোল্ড (Dawn Gold), ফ্লাইং আজিউর (Flying Azure), অবসিডিয়ান ব্ল্যাক (Obsidian Black) ও স্নো হোয়াইট (Snow White)।
ডিসপ্লের (display) দিক থেকে দুই মডেলই নজরকাড়া। প্লাস মডেলে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি (HD+ LCD) স্ক্রিন, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট (120Hz refresh rate)। প্রো ম্যাক্সে আরও বড় ৬.৮৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি (Full HD+ OLED) ডিসপ্লে, একই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং (touch sampling) ও ২১৬০ হার্টজ পিডব্লিউএম ডিমিং (PWM dimming)।
পারফরম্যান্সে রয়েছে কিরিন ৮০০০ (Kirin 8000) চিপসেট, চলবে হারমনি ওএস ৬.০ (HarmonyOS 6.0)-এ। মাল্টিটাস্কিং (multitasking) বা দৈনন্দিন ব্যবহারে কোনও সমস্যা হবে না বলেই দাবি সংস্থার। কানেক্টিভিটিতেও (connectivity) রয়েছে ওয়াই-ফাই (Wi-Fi), ব্লুটুথ ৬.০ (Bluetooth 6.0), জিপিএস (GPS) ও ইউএসবি টাইপ-সি (USB Type-C)।
ক্যামেরায় (camera) দুই ফোনেই ৫০ মেগাপিক্সেল (50MP) রিয়ার সেন্সর। প্রো ম্যাক্সে রয়েছে আরও উন্নত আরওয়াইওয়াইবি (RYYB) সেন্সর, অ্যাপারচার f/1.9। প্লাস মডেলে f/1.8। সামনে ৮ মেগাপিক্সেল (8MP) সেলফি ক্যামেরা, সঙ্গে ১০ গুণ ডিজিটাল জুম (10x digital zoom)।
সবচেয়ে বড় চমক ব্যাটারিতে (battery)। প্রো ম্যাক্সে ৮,৫০০ এমএএইচ (8500mAh), প্লাসে ৬,৬২০ এমএএইচ (6620mAh)। সঙ্গে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং (40W fast charging)। ফলে একবার চার্জে দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা।
সব মিলিয়ে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে আর শক্তিশালী পারফরম্যান্স—এই তিন অস্ত্রেই বাজার কাঁপাতে নামল হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ। এখন দেখার, ভারতীয় বাজারে (India launch) এলে কতটা সাড়া ফেলে।