Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Google: অ্যান্ড্রয়েড আপডেট করেননি? যখন তখন হ্যাক হতে পারে ফোন, শেষবারের মতো সতর্ক করল গুগল

গুগল সতর্ক করেছে—পুরনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করলে সহজেই হ্যাক হতে পারে আপনার ফোন। নিরাপত্তা ফাঁকি রোধে অবিলম্বে আপডেট করুন।

Google: অ্যান্ড্রয়েড আপডেট করেননি? যখন তখন হ্যাক হতে পারে ফোন, শেষবারের মতো সতর্ক করল গুগল

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 8 February 2026 13:32

দ্য ওয়াল ব্যুরো: পুরনো অ্যান্ড্রয়েড সফটওয়্যার যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, তা নিয়ে সরাসরি সতর্ক করল গুগল (Google)। বিশ্বজুড়ে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নাকি রোজই সাইবার আক্রমণের মুখে পড়ছেন, শুধুমাত্র ফোনে পুরনো সফটওয়্যার চালানোর জন্য। গুগলের হিসাব বলছে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন চলছে অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) বা তারও পুরনো ভার্সনে— মানে কার্যত হ্যাকারদের সামনে দরজা খুলে বসে থাকা।

গুগল স্পষ্ট জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৩ বা তার আগের সংস্করণগুলিতে আর নিয়মিত সিকিউরিটি আপডেট দেওয়া হচ্ছে না। ফলে এই ফোনগুলোর নিরাপত্তা দুর্বল এবং সাইবার অপরাধীরা সহজেই ঢুকে পড়তে পারে। এখন গোটা বিশ্বে এক বিলিয়নেরও বেশি ফোন আটকে আছে পুরনো সফটওয়্যারে। অথচ গুগল ইতিমধ্যেই বের করে ফেলেছে অ্যান্ড্রয়েড ১৬ (Android 16)— কিন্তু তা মাত্র ৭.৫ শতাংশ ফোনে রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ কিছুটা ব্যবহৃত হলেও, সংখ্যাটা খুবই কম। অধিকাংশই রয়েছেন পুরনো ভার্সনে, নিরাপত্তাহীন অবস্থায়।

গুগল বলছে, ফোন যদি নিয়মিত সিকিউরিটি প্যাচ না পায়, তাহলে হ্যাকাররা আক্রমণের সুযোগ পেয়ে যায়। পুরনো অ্যান্ড্রয়েড ফোনে থাকা সিকিউরিটি ফাঁকিগুলো বহুদিন আগেই প্রকাশ্যে এসেছে— আর সেই ফাঁকিগুলো আর কেউ ঠিক করছে না। ফলে সাইবার অপরাধীদের কাছে এগুলো একপ্রকার খোলা আমন্ত্রণ।

কী ধরনের বিপদ?

  • সোজা ভাষায়, ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে
  • আপনার মেসেজ, কল, হোয়াটসঅ্যাপ— সব নজরদারিতে চলে যেতে পারে
  • ব্যাংকিং ডেটা, পাসওয়ার্ড চুরি হতে পারে
  • র‍্যানসমওয়্যারের মাধ্যমে ফোন লক করে টাকা আদায় করতেও পারে হ্যাকার।

এই মুহূর্তে গুগলের হিসাবে, মোট অ্যান্ড্রয়েড ফোনের মাত্র ৫৮ শতাংশ নিরাপদ। বাকি ৪২ শতাংশ ফোনই সাইবার আক্রমণের ঝুঁকিতে। আর আপনার ফোন যদি এখনও অ্যান্ড্রয়েড ১৩ অথবা তার পুরনো ভার্সনে চলে, তা হলে ঝুঁকি আরও বেশি।

তাহলে কী করবেন?

গুগলের পরামর্শ একটাই- যত তাড়াতাড়ি সম্ভব ফোন আপডেট করুন। নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে গেলে সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে, আর ফোনও অনেক নিরাপদ হবে। যদি আপনার ফোনে আর নতুন ভার্সন ইনস্টল না হয়, তাহলে আপগ্রেড করার কথা ভাবতেই হবে। কারণ পুরনো ডিভাইসে থাকা মানেই ডেটা চুরি, সাইবার আক্রমণ বা আর্থিক ক্ষতির ঝুঁকি প্রতিদিন বাড়তে থাকা।


```