Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পিক্সেল ভক্তদের জন্য সুখবর! দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল ৯এ

এই স্মার্টফোনে আছে সিরিজের বাকি মডেলের মতোই আকর্ষণীয় ফিচার। তবে তার সঙ্গে আছে নতুনত্বও।

পিক্সেল ভক্তদের জন্য সুখবর! দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল ৯এ

গুগল পিক্সেল ৯এ

শেষ আপডেট: 22 March 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: বাজারে এলো গুগলের পিক্সেল ৯ সিরিজের (Google Pixel 9 series) নতুন মডেল পিক্সেল ৯এ (Google Pixel 9 series)। এই স্মার্টফোনে আছে সিরিজের বাকি মডেলের মতোই আকর্ষণীয় ফিচার। তবে তার সঙ্গে আছে নতুনত্বও। পিক্সেল ৯এ –এর দাম (Price) খুব কম না হলেও কম-বেশি ওপরের সারির দিকেই রয়েছে। 

কী কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে?
•    পিক্সেল ৮এ মডেলে যে ফিচার ছিল সেগুলো সহ নতুন কিছু ফিচার যোগ করেছে গুগল। ডিজাইনে (Design) নতুনত্বও এসেছে। ফ্রন্ট ক্যামেরা (Front camera) ১৩ মেগাপিক্সেলের।
•     গুগল পিক্সেল ৯এ-এর এটাই একমাত্র ভ্যারিয়েন্ট, থাকছে ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। 
•    ৬.৩ ইঞ্চির অ্যামলয়েড ডিসপ্লে-সহ এই ফোনের ব্যাটারি ব্যাকআপও (Battery backup) পিক্সেল ৮এ-এর থেকে বেশি।
সফটওয়্যার হিসেবে আছে, অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন, জেমিনাই এআই (Gemini AI) এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant)। বাড়তি পাওনা, গুগলের লং-টার্ম সফটওয়্যার সাপোর্ট (Long term software support)। 

ভারতে কীরকম দাম (price in India) গুগল পিক্সেল ৯এ-এর?

কবে থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে তার তারিখ ঘোষণা না করলেও, মোটামুটি ২০২৫ সালের এপ্রিল থেকে এই মডেল কিনতে পারবেন সেই ব্যাপারে নিশ্চিত করেছে গুগল। গুগল ভারতে পিক্সেল ৯এ-এর দাম রেখেছে ৪৯,০০০ টাকা।


```