Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যাটজিপিটিকে টেক্কা দেবে গুগলের নতুন এআই টুল জেমিনি! কীভাবে ব্যবহার করবেন

কীভাবে কাজ করবে গুগল জেমিনি?

চ্যাটজিপিটিকে টেক্কা দেবে গুগলের নতুন এআই টুল জেমিনি! কীভাবে ব্যবহার করবেন

শেষ আপডেট: 7 December 2023 19:27

দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে তৈরি করা চ্যাটজিপিটি প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে। গত বছর নভেম্বর মাসে ওপেনএআই চ্যাটজিপিটি এনে তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বকে। বছর ঘুরতে না ঘুরতেই গুগল বাজারে আনল তাদের নতুন এআই টুল Google Gemini।

বুধবারই লঞ্চ হয়েছে গুগল জেমিনি। সংস্থার সিইও সুন্দর পিচাই জানান, এটাই গুগলের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় কীর্তি। বুদ্ধিতে মানুষকে টেক্কা দেবে জেমিনি। ৮ বছর ধরে এই নিয়ে কাজ করা হয়েছে। এই নতুন টুল এআইকে অন্য পর্যায়ে নিয়ে যাবে বলে দাবি গুগলের।

কীভাবে কাজ করবে গুগল জেমিনি?

আল্ট্রা, প্রো এবং ন্যানো--- এই তিন ধাপে কাজ করবে গুগলের এআই টুল। আল্ট্রা মোডে ব্যবহার করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রো-তে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। ন্যানো-তে আরও ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেছে গুগল। এছাড়াও এই টুলে টেনসর প্রসেসিং ইউনিট নামে একটি হার্ডওয়্যার সিস্টেম আছে। থাকছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও।

জানা গেছে, জেমিনি এআই গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এছাড়াও গুগলের বার্ড সিস্টেমেও এই নতুন টুল ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি স্বচ্ছন্দে জেমিনি-র সুবিধা উপভোগ করতে পারবেন। বার্ডের ওয়েবসাইটে গিয়ে নিজের গুগল অ্যাকাউন্ট লগইন করলেই মিলবে জেমিনি-র সুবিধা। সেখানেই আপনি বার্ডকে যা কিছু জিজ্ঞাসা করতে বা বলতে চান তা টাইপ করতে পারেন। বার্ড জেমিনি প্রো ব্যবহার করে উত্তর দেবে তার। গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে জেমিনি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না। 

সংস্থার দাবি, জেমিনির অডিও স্পিচ ট্রান্সলেশনের দক্ষতা চ্যাটজিপিটি-র থেকে বহুলাংশে উন্নত। চ্যাটজিপিটি-র স্পিচ ট্রান্সলেশনের দক্ষতা যেখানে ২৯ শতাংশ, সেখানে জেমিনির দক্ষতা ৪০.১ শতাংশ।


```