Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নিরাপদ নয় আপনার ফ্লিপকার্ট, অ্যামাজন অ্যাকাউন্ট! হ্যাকিং এড়াতে কী করবেন?

উৎসবের মরশুম মানেই অনলাইনে একের পর এক সেল। আর সেল আসতেই প্রতি মুহূর্তে অ্যাপ খুলে স্ক্রল করা।

নিরাপদ নয় আপনার ফ্লিপকার্ট, অ্যামাজন অ্যাকাউন্ট! হ্যাকিং এড়াতে কী করবেন?

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 October 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম মানেই অনলাইনে একের পর এক সেল। আর সেল আসতেই প্রতি মুহূর্তে অ্যাপ খুলে স্ক্রল করা। শুধু শপিং কেন, নেট-ব্যাঙ্কিং থেকে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ, নেটফ্লিক্স থেকে অ্যামাজন অবসর সময়ে একবার করে ঢুঁ মেরে আসাই হয়। 

তবে এই সব কিছুর জন্যই প্রয়োজন ইন্টানেটের। এমন ব্যস্ত দুনিয়ায় মানুষের যেন একমাত্র ভরসা ইন্টারনেট। প্রযুক্তির উন্নতি যেমন আধুনিক জীবনযাত্রাকে অনেকটা সহজ করেছে, তেমনই এর হাত ধরে ঝুঁকিও উপরি পাওনা হয়েছে। অনলাইনে যত্নে রাখা এক একটা অ্যাকাউন্ট যখন তখন পড়তে পারে ঝুঁকির মুখে। তারই ফাঁদ পেতে রেখেছে হ্যাকাররা। 

ফ্লিপকার্ট থেকে শুরু করে অ্যামাজন, যে কোনও মুহূর্তে হ্যাক হতে পারে এসব অ্যাকাউন্ট। ফলে তাতে থাকা সমস্ত ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে চলে যাবে তাদের হাতে। এই রকম বিপদে পড়ার আগেই সতর্ক হওয়া প্রয়োজন। এর জন্য রয়েছে কিছু বিশেষ কৌশল। 

হ্যাকিং থেকে বাঁচার কৌশল

যদি এমন কোনও আঁচ পাওয়া যায় যে, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে তাদের ইমেল পাঠাতে হবে। 

যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে মনে হচ্ছে, সেটির পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নেওয়া উচিত। এতে সব জায়গা থেকে অ্যাকাউন্টটির অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। পাসওয়ার্ড পরিবর্তন করার আগে নগ আউট করে দেওয়া প্রয়োজন। 

কোনও ‘পাবলিক-প্লেস’ অর্থাৎ কফি-শপ অথবা বিমানবন্দরের ওয়াই-ফাই কানেকশন থেকে ইন্টারনেট ব্যবহার না করাই ভাল। এতে হ্যাকিংয়ের ঝুঁকি বেশি থাকে। প্রয়োজনে ফোনের ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে লগইন করা উচিত। 

তাছাড়া যদি ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে যাওয়ার মতো জালিয়াতির শিকার হন, তাহলে যোগাযোগ করা উচিত নির্দিষ্ট রাজ্যের ‘সাইবার ক্রাইম সেল’ বিভাগের সঙ্গে। সমস্যা সম্পর্কে তাদের বিশদে জানান এবং প্রয়োজনে থানায় অভিযোগ দায়ের করা দরকার। 


```