Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সিমকার্ড ছাড়াই চলবে অ্যান্ড্রয়েড-আইওএস, নতুন প্রযুক্তি এনে জিওদের টেক্কার পথে বিএসএনএল

এই সিম কার্ড ছাড়া কল করার জন্য গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশ ফার্ম, ভি স্যাটের সঙ্গে হাত মেলাচ্ছে বিএসএনএল। ডিরেক্ট টু ডিভাইস বা ডি টু ডি প্রযুক্তি আনতে চলেছে তারা।

সিমকার্ড ছাড়াই চলবে অ্যান্ড্রয়েড-আইওএস,  নতুন প্রযুক্তি এনে জিওদের টেক্কার পথে বিএসএনএল

শেষ আপডেট: 2 November 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: হারিয়ে গিয়েছে বিএসএনএল, এমন কথা শোনা যায় অনেকের মুখেই। কিন্তু ফিনিক্স পাখির মতোই বার বার ফিরে আসে এই সংস্থা। সঙ্গে একাধিক নতুন চমক। এবারও তার ব্যতিক্রম নয়। সিম কার্ড ছাড়াই অ্যান্ড্রয়েড ও আইওএস ফোন থেকে কল করার ব্যবস্থা করছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। শেষ হয়েছে ট্রায়ালও। এবার রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেলকে জোর টক্করের পথে এই সংস্থা। 

রিচার্জের দাম বাড়ছে, বাড়ছে বেসিক ট্যারিফও। যার ফলে প্রতি মাসে রিচার্জ করতে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। এই অবস্থায় অনেকেই জিও, এয়ারটেল ছেড়ে বিএসএনএলের দিকে ঝুঁকেছে। এবার গ্রাহক সংখ্যা বাড়াতে ও গ্রাহকদের এক বিশেষ পরিষেবা দিতে নতুন এক টেকনোলজির ব্যবস্থা করতে চলেছে এই সংস্থা। 

এই সিম কার্ড ছাড়া কল করার জন্য গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশ ফার্ম, ভি স্যাটের সঙ্গে হাত মেলাচ্ছে বিএসএনএল। ডিরেক্ট টু ডিভাইস বা ডি টু ডি প্রযুক্তি আনতে চলেছে তারা। এর জন্য ফোনে কোনও সিম কার্ড লাগবে না। অ্যান্ড্রয়েড, আইওএস ফোন, স্মার্ট ওয়াচ ও সমস্ত স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যাবে। এই প্রযুক্তিতে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবে ব্যবহারকারীরা। কোনও মোবাইল টাওয়ার বা তারের সংযোগ লাগবে না আলাদা করে। স্মার্ট ফোন বা ডিভাইসগুলি কাজ করবে স্যাটেলাইন ফোনের মতোই। 

এর ট্রায়াল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করে দ্বিমুখী বার্তা আদানপ্রদান করে দেখা হয়েছে। এছাড়াও এসওএস মেসেজিংও আদানপ্রদান করা হয়েছে। ট্রায়ালে ৩৬ হাজার কিলোমিটার দূরে রাখা একটি স্যাটেলাইট ব্যবহার করে একটি ফোন কলও করা হয়। সবকটি পরীক্ষাই সফল হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

কোনও প্রাকৃতিক দুর্যোগ বা নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে এই ফোনগুলির মাধ্যমে অবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যেতে পারে। অনুন্নত এলাকা, প্রত্যন্ত এলাকার মানুষজন সবচেয়ে বেশি উপকৃত হবে এর ফলে, এমনই দাবি করছে সংস্থা। 

এই নতুন প্রযুক্তি বাজারে আনার পর ভারতী টেলকম বা জিও-র মতো সংস্থাকে আগামীদিনে তাদের পরিষেবা, রিচার্জের টাকা এসব নিয়ে ভাবতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 


```