
Ather 450 Apex
শেষ আপডেট: 25 June 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে ভারতের বাজারে। ইলেকট্রিক স্কুটি মানেই যে তার না থাকবে আধুনিক ফিচার বা না উঠবে স্পিড-- এই ধারণা দিনকেদিন বদলে দিচ্ছে বিভিন্ন কোম্পানি। এই কোম্পানির ভিড়েই নিজের জায়গা করে নিয়েছেAther Energy. আপাতত ইলেকট্রিক স্কুটির বাজারে সবচেয়ে পরিচিত নাম এটিই।
সম্প্রতি এই কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। Ather 450 Apex. এই কোম্পানির সবচেয়ে দামি স্কুটার এটিই। রেঞ্জ থেকে ফিচার-- সবই দামের সঙ্গে মানানসই।
![]()
এক চার্জে ১৫৭ কিলোমিটারের রেঞ্জ দিতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এতে রয়েছে ম্যাজিক টুইস্ট নামের একটি বিশেষ ব্রেকিং সিস্টেম। এছাড়াও থাকছে ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোটোশক রিয়ার সাস্পেনশন। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে সামনের ১২ ইঞ্চির চাকা এবং সঙ্গে থাকবে একটি সাত ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে।

এই বিশেষ ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে গুগল ম্যাপ নেভিগেশন এবং সেই সঙ্গে থাকবে স্মার্ট ফোন কানেক্টিভিটি। পার্ক অ্যাসিস্ট্যান্ট ফিচারও রয়েছে এই স্কুটারে। অটো হোল্ড, এলইডি লাইটিং সিস্টেম এবং অটো ইন্ডিকেটর কাট অফ-সহ আরও বেশ কিছু ফিচার এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে। এই স্কুটারে রয়েছে ২২ লিটারের আন্ডার সিট স্টোরেজ, যা বাজারচলতি ইলেক্ট্রিক স্কুটারের মধ্যে সব থেকে বেশি।
Ather 450 Apex ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৭ কিলোওয়াটের PMSM মোটর। এই মোটর সর্বোচ্চ ২৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে, সর্বোচ্চ স্পিড ১১০ কিলোমিটা প্রতি ঘণ্টায়। ৩.৭ কিলোওয়াট ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে স্কুটারে। একবার চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার আপনাকে ১৫৭ কিলোমিটারের রেঞ্জ দিয়ে দেবে।

আপাতত ব্যাঙ্গালোর এক্স শোরুমে এই ইলেকট্রিক স্কুটার এসেছে। এর দাম রাখা হয়েছে ১ লক্ষ ৮৯ হাজার টাকা। কলকাতায় পাওয়া যাবে দিনকয়েক পরেই। তাই ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবলে এখন থেকেই পরিকল্পনা করতে পারেন, এই স্কুটারটির কথা মাথায় রেখে।