Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ঘরে বসেই শিখে ফেলুন নিজের পছন্দের ভাষা, চ্যাটজিপিটি দিয়ে কী না সম্ভব!

ওপেনএআই নামক সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এমন এক প্রযুক্তি মানুষের সামনে এনে দিয়েছিল, যা অনেক কিছুকেই সহজ করে দিয়েছে। এবার সেই চ্যাটজিপিটিই আপনাকে আপনার পছন্দের ভাষা শিখতে সাহায্য করবে।

ঘরে বসেই শিখে ফেলুন নিজের পছন্দের ভাষা, চ্যাটজিপিটি দিয়ে কী না সম্ভব!

শেষ আপডেট: 4 December 2023 20:36

দ্য ওয়াল ব্যুরো: নতুন ভাষা শেখার আগ্রহ আছে, এমন মানুষ অনেক আছেন। ভাষা শিখতে কোনও না কোনও প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন অনেকেই। কিন্তু যদি ঘরে বসেই যেকোনও ভাষা শিখে ফেলা যায়, তবে কেমন হয়? হ্যাঁ ঠিকই পড়ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর যুগে সেটাও সম্ভব!

বছর খানেক আগে প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল চ্যাটজিপিটি। ওপেনএআই নামক সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এমন এক প্রযুক্তি মানুষের সামনে এনে দিয়েছিল, যা অনেক কিছুকেই সহজ করে দিয়েছে। এবার সেই চ্যাটজিপিটিই আপনাকে আপনার পছন্দের ভাষা শিখতে সাহায্য করবে।

আপনি চ্যাটজিপিটি-র সঙ্গে কথোপকথন চালানোর সময় ভাষা নির্বাচন করতে পারেন। আপনি যখন কিছু নির্দেশ দিচ্ছেন, সেটা নিজের ভাষায় দিন। আর আপনি যে ভাষা শিখতে চাইছেন, সেটা সেট করুন চ্যাটজিপিটি-তে। আপনার পছন্দের ভাষায় উত্তর আসবে। এভাবে দু'ভাষার ওপরই আপনার দক্ষতা বাড়বে।

নতুন ভাষা শেখার প্রাথমিক পর্যায়ে সঠিক অভিবাদন ও প্রচলিত বাক্য শেখা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাটজিপিটি সেই সুযোগ দেবে আপনাকে। কথোপকথনের সময়, সঠিক উচ্চারণ সহ সেই ভাষা শিখতে পারবেন আপনি।

চ্যাটজিপিটি-র সঙ্গে কথোপকথন চালানোর সময় আপনি যদি কিছু ভুল বলেন, তা এই প্রযুক্তি দ্রুত ঠিক করে দেবে। 

আপনি যদি কোথাও যান, সেখানে কীভাবে কথা বলবেন তা চ্যাটজিপিটি আপনাকে বলে দেবে। এতে আপনি যেকোনও ভাষাতেই কথোপকথন চালিয়ে যেতে পারবেন।

কোনও ভাষার দক্ষতা প্রমাণের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেও চ্যাটজিপিটি সাহায্য করতে পারবে। আপনি এই প্রযুক্তির মাধ্যমে নিজের দক্ষতা বিচার করে নিতে পারবেন।

শ্রবণ দক্ষতা বাড়ানোর জন্য চ্যাটজিপিটিকে যে কোনও বিষয় সম্পর্কে পড়ে শোনানোর নির্দেশ দিতে পারবেন আপনি। চ্যাটজিপিটি সেইমতো আপনার সঙ্গে কথোপকথন চালিয়ে যাবে। আপনি তা শুনলে আপনার কোনও ভাষার শ্রবণ দক্ষতা বাড়বে।


```