Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

স্মার্টফোনেও মিলবে বাটন কি-বোর্ড! বাজারে আসছে নতুন ডিভাইস

আইফোন এমন এক কোম্পানি, যারা মানুষকে প্রথম ডিজিটাল কি-বোর্ড-এর সঙ্গে পরিচয় ঘটান। সেই শুরু ফুল স্ক্রিন মোবাইলের যুগ। আইফোনের দেখাদেখি সব মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোও ঝাঁপায় স্মার্টফোন তৈরি করতে। এখন হাতে হাতে ঘোরে শুধুই স্মার্টফোন। 

স্মার্টফোনেও মিলবে বাটন কি-বোর্ড! বাজারে আসছে নতুন ডিভাইস

শেষ আপডেট: 9 January 2024 18:50

দ্য ওয়াল ব্যুরো: বছর সাত-আট আগেও যা কল্পনাতে আনা যেত না, তা এখন প্রায় প্রতি ঘরে ঘরেই মিলছে। ফোন মানেই স্মার্টফোন। আর এই স্মার্টফোনের জনপ্রিয়তার সামনে কোথাও যেন হারিয়ে গেছে কি-বোর্ড যুক্ত 'টেপা ফোন'। স্মার্টফোনের যুগে যদি ফের পুরনো কি-বোর্ড পাওয়া যায় তবে কেমন হয়?

আইফোন এমন এক কোম্পানি, যারা মানুষকে প্রথম ডিজিটাল কি-বোর্ড-এর সঙ্গে পরিচয় ঘটান। সেই শুরু ফুল স্ক্রিন মোবাইলের যুগ। আইফোনের দেখাদেখি সব মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোও ঝাঁপায় স্মার্টফোন তৈরি করতে। এখন হাতে হাতে ঘোরে শুধুই স্মার্টফোন। 

তবে এখনও অনেকেই আছেন, যাঁরা বাটন কি-বোর্ডকে মিস করেন। কিন্তু স্মার্টফোনে সেই সুবিধা নেই বলে, ইচ্ছেটা পূরণ হয় না। এবার সেই সব বাটন কি-বোর্ড প্রেমী মানুষদের জন্য ফ্লিক্স টেকনোলজি আনছে এক নতুন ডিভাইস। যা স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে নিলেই কেল্লা ফতে।

জানা যাচ্ছে, এই কি-বোর্ডটি র‍্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে স্মার্টফোন ঢুকিয়ে দিলেই হল। এই কি-বোর্ডের বাটনগুলিতে রয়েছে ব্যাকলিট। অর্থাৎ, অন্ধকারে স্বচ্ছন্দভাবে টাইপ করা যাবে এতে।

কি-বোর্ডটি পাওয়া যাবে ফেব্রুয়ারি মাস থেকেই। এখন হলুদ ও ধূসর রঙের কি-বোর্ড আনছে ফ্লিক্স। পরে আরও রঙের সংযোজন ঘটবে। এখন শুধুমাত্র আইফোনের জন্য এই নতুন ডিভাইস উপলব্ধ হবে। ফেব্রুয়ারি মাসে আইফোন ১৪ সিরিজের জন্য এই বাটন কি-বোর্ড পাওয়া যাবে। পরে অন্যান্য সিরিজের জন্যও তৈরি করা হবে। 

নতুন কি-বোর্ডের সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। এই বাড়তি কি-বোর্ড লাগালে ফোনের দৈর্ঘ্য বেড়ে যাবে। এছাড়াও ফোন আকারে বড় হওয়ায় তা হাতে ধরে টাইপ করতে অসুবিধা হতে পারে।

তবে এই কি-বোর্ডে আরও দ্রুত ও নির্ভুল টাইপ করা সম্ভব হবে। মোবাইলের স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকায় পুরো স্ক্রিন আপনি ব্যবহার করতে পারবেন। এই নতুন ডিভাইসের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা।


```