Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামিকাল জাম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন মেসি? বিশ্বকাপে খেলতে কতটা প্রস্তুত? জবাব দিলেন স্কালোনি

স্কালোনি ইতিমধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড ঘোষণা হবে মে মাসের শেষে। তবে একটা বার্তা পরিষ্কার—নাম নয়, পারফরম্যান্সই শেষ কথা। 

আগামিকাল জাম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন মেসি? বিশ্বকাপে খেলতে কতটা প্রস্তুত? জবাব দিলেন স্কালোনি

লিও মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 March 2026 13:55

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina) আবার নামছে প্রস্তুতি ম্যাচে। প্রতিপক্ষ জাম্বিয়া (Zambia)। কিন্তু খেলার থেকেও বড় প্রশ্ন লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে। আর্জেন্তিনীয় মহাতারকা খেলবেন তো? বয়স ৩৮। সামনে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। স্বাভাবিকভাবেই ফিটনেস, প্রস্তুতি… সবকিছু নিয়েই আলোচনা চলছে। এমনকি খোদ মেসিও নাকি টুর্নামেন্টে নামা নিয়ে কোনও নিশ্চয়তা দেননি! এতশত খবরের মধ্যে এবার এই সমস্ত জল্পনার স্পষ্ট জবাব দিলেন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।

‘মেসি খেলবেন’—গুঞ্জনে ইতি

আর্জেন্তিনা টিমের হেডস্যার সাফ জানিয়ে দিয়েছেন, জাম্বিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন মেসি। গত ম্যাচে মরিটেনিয়ার (Mauritania) বিরুদ্ধে বেঞ্চে, গোড়া থেকে খেলেননি। ফলে প্রশ্ন উঠছিল, লিও আদৌ চোটমুক্ত তো? স্কালোনি কিন্তু সেই সন্দেহ উড়িয়ে দিয়ে বলেন, ‘মেসি কাল স্টার্টিং লাইনআপে থাকবে!’ সবকিছু ঠিক থাকলে জাম্বিয়ার বিরুদ্ধে লড়াই হয়ে উঠতে চলেছে আর্জেন্তিনীয় তারকার ছন্দে ফেরার বড় সুযোগ।

বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি?

এখনও আনুষ্ঠানিকভাবে বলেননি, বিশ্বকাপ খেলবেন কি না। কিন্তু স্কালোনির কথায় ইঙ্গিত পরিষ্কার। তিনি মনে করছেন, এটাই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। বলেন, ‘আমরা চাই ও উপভোগ করুক। পরে এই মঞ্চটাই সবাই সবচেয়ে বেশি মিস করে!’ অর্থাৎ, সবকিছু খোলসা না করেলেও কোচ নিজেও ধরে নিচ্ছেন—মেসি থাকবেন এবং তাঁকে ঘিরেই পরিকল্পনা বুনতে হবে।

পূর্ণ শক্তির দল, শেষ পরীক্ষা

জাম্বিয়ার বিরুদ্ধে ম্যাচটা আর্জেন্তিনার শেষ ‘হোম টেস্ট’। তাই স্কালোনি নামাতে চান প্রায় পূর্ণ শক্তির দল। যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) যে টিম সফল, সেই খেলোয়াড়রাই খেলবেন। কোচের কথায়, ‘এটা শেষ পরীক্ষা। তারপর কিছু পরিবর্তন করে তরুণদের দেখা হবে।’

জায়গা পাকা নয় কারও

স্কালোনি ইতিমধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড ঘোষণা হবে মে মাসের শেষে। তবে একটা বার্তা পরিষ্কার—নাম নয়, পারফরম্যান্সই শেষ কথা। কোচের কথায়, ‘যারা অনেকদিন ধরে দলে, তাদের কিছুটা সুবিধা রয়েছে। কিন্তু সেটা ধরে রাখতে হবে।’গত ম্যাচে খারাপ খেলার প্রসঙ্গ টেনে স্কালোনি জানিয়ে দিয়েছেন—এমন পারফরম্যান্স আগামী দিনে মেনে নেওয়া হবে না।


```