Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনে মালয়েশিয়া, অগ্নিপরীক্ষা ভারতের! কখন-কোথায় দেখবেন ম্য়াচ?

ম্য়াচটা হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

সামনে মালয়েশিয়া, অগ্নিপরীক্ষা ভারতের! কখন-কোথায় দেখবেন ম্য়াচ?

হায়দরাবাদে অনুশীলন সারছে ভারতীয় ফুটবল দল

শেষ আপডেট: 14 November 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: ফের ময়দানে কামব্য়াক করছে ভারতীয় ফুটবল দল। সোমবার (১৮ নভেম্বর) তারা মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রীতিম্যাচ খেলতে নামবে। ম্যাচটা নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

এই ম্য়াচটা হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি স্পোর্টস-১৮ এবং জিও সিনেমায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

বর্তমান ফিফা ব়্যাঙ্কিংয়ে ১২৫ নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল। মানোলোর কোচিংয়ে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, মালয়েশিয়া দাঁড়িয়ে রয়েছে ১৩৩ নম্বরে। 

ইতিপূর্বে, মরিশাসের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল গোলশূন্য ড্র করেছিল। গত সেপ্টেম্বর মাসে সিরিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যায় ভারত। অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে একটা প্রীতিম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু, সেই ম্য়াচটাও ১-১ গোলে ড্র হয়ে যায়।

২০২৩ সালের অক্টোবর মাসে মেরডেকা কাপের সেমিফাইনালে ভারত এবং মালয়েশিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে মালয়েশিয়া ৪-২ গোলে জয়লাভ করেছিল। এবার ভারতের সামনে বদলা নেওয়ার সুযোগ রয়েছে। এই ম্য়াচটা টিম ইন্ডিয়া জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।

এই প্রীতিম্যাচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন মার্কোয়েজ। গত সোমবার থেকেই হায়দরাবাদে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিং চোটের কারণে ছিটকে গিয়েছেন। অনিরুদ্ধর জায়গায় স্কোয়াডে এসেছেন ওড়িশা এফসি-র থোইবা সিং।


```