Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলার মাঝে জ্ঞান হারান উরুগুয়ের ফুটবলার, ছ'দিনের লড়াই শেষে মৃত্যু

৮৪ মিনিটের মাথায় হঠাৎই জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান।

খেলার মাঝে জ্ঞান হারান উরুগুয়ের ফুটবলার, ছ'দিনের লড়াই শেষে মৃত্যু

জুয়ান ইজকুয়ের্দো

শেষ আপডেট: 28 August 2024 12:48

দ্য ওয়াল ব্যুরো: ২২ অগস্ট কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের সাও পাওলোর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।  ৮৪ মিনিটের মাথায় হঠাৎই জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান। ছ'দিনের লড়াই শেষে মৃত্যু হাসপাতালে মৃত্যু হল উরুগুয়ের ফুটবলার জুয়ান ইজকুয়ের্দোর। 

২০১৮ সালে স্থানীয় ক্লাব সেরোর হয়ে পেশাদার ফুটবলজীবন শুরু করেছিলেন জুয়ান। সেখান থেকে পেনারল, মন্টেভিডিয়ো ওয়ান্ডারার্স, লিভারপুল ঘুরে যোগ দেন নাসিয়োনালে।

উরুগুয়ের ক্লাব নাসিয়োনালের তরফে বুধবার এ খবর জানানো হয়েছে। এই খবরে লাতিন আমেরিকা-সহ গোটা ফুটবলবিশ্ব স্তব্ধ। অজ্ঞান হয়ে যাওয়ার সময় না তাঁর পায়ে বল ছিল, না কারও সঙ্গে ধাক্কা লেগেছিল। হঠাৎই অজ্ঞান হয়ে যান। বাকি খেলোয়াড়েরা চিকিৎসকদের ডাকেন। অচেতন অবস্থাতেই অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুয়ানকে। রবিবার থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন। মঙ্গলবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। 


```