Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফুলহ্যামের বিরুদ্ধে ড্র, তিন পয়েন্ট এখনও অধরা ইউনাইটেডের, জয় দিয়ে ‘গৃহপ্রবেশ’ এভার্টনের

পর্তুগিজ কোচের উপর চাপ বাড়ছে। গত সিজনে ১৫তম স্থানে শেষ করার পর ক্লাব ম্যানেজমেন্ট ও সমর্থকেরা পারফরম্যান্সে উন্নতি দেখতে চাইলেও ২০০ মিলিয়নের নতুন ফরোয়ার্ড লাইন—মাথেউস কুনহা, ব্রায়ান ম্বেউমো, বেনজামিন সেস্কো এখনও প্রত্যাশিত ফর্মে নেই। 

ফুলহ্যামের বিরুদ্ধে ড্র, তিন পয়েন্ট এখনও অধরা ইউনাইটেডের, জয় দিয়ে ‘গৃহপ্রবেশ’ এভার্টনের

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 August 2025 10:33

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র। যার অর্থ, প্রিমিয়ার লিগের নয়া সিজনে জয়ের স্বাদ এখনও অধরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। রবিবার ক্রেভিন কটেজে ফুলহ্যামের (Fulham) বিরুদ্ধে এগিয়ে থেকেও এক পয়েন্ট হাতে নিয়েই বাড়ি ফিরতে হল রেড ডেভিলদের। খেলায় গা-ছাড়া ভাব, অধিনায়ক ব্রুনো ফার্ন্দান্দেজের (Bruno Fernandez) পেনাল্টি মিস এবং টাচলাইনের ধারে বারবার নতমস্তকে মাথা ঝাঁকিয়ে চলা ম্যানেজার রুবেন অ্যামোরিম। সব মিলিয়ে রবিবাসরীয় বিকেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকদের প্রাপ্তি বলতে একরাশ হতাশা।

কালকের অন্য একটি ম্যাচে জ্যাক গ্রিলিশের নেতৃত্বে এভার্টন তাদের ৫৩ হাজার আসনের নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচকে স্মরণীয় করে তুলল জয় দিয়ে। ব্রাইটনকে ২-০ গোলে হারাল ডেভিস মোয়েসের টিম।

ফুলহ্যামের ঘরের ময়দানে রোমাঞ্চে ভরা ম্যাচে ব্রুনো ফার্নান্দেসের প্রথমার্ধের পেনাল্টি মিসের কারণে ইউনাইটেডকে তিন পয়েন্ট থেকে বঞ্চিত হতে হল। রদ্রিগো মুনিজের আত্মঘাতী গোলে এক ঘণ্টার মাথায় এগিয়ে গেলেও এমিল স্মিথ রো ৭৩ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান। সহজ সুযোগ হারানো এবং সেট পিস দুর্বলতাকে কাঠগড়ায় তুলে ম্যানেজার রুবেন অ্যামোরিম বলেন, ‘গোলের পর আমরা শুধু ফলাফলের কথা ভাবছিলাম। তার আগে আমরা ঠিকঠাক খেলছিলাম। গোল খেয়ে সেই মুহূর্তে বুদ্ধি খাটাতে পারিনি!’

পর্তুগিজ কোচের উপর চাপ বাড়ছে। গত সিজনে ১৫তম স্থানে শেষ করার পর ক্লাব ম্যানেজমেন্ট ও সমর্থকেরা পারফরম্যান্সে উন্নতি দেখতে চাইলেও ২০০ মিলিয়নের নতুন ফরোয়ার্ড লাইন—মাথেউস কুনহা, ব্রায়ান ম্বেউমো, বেনজামিন সেস্কো এখনও প্রত্যাশিত ফর্মে নেই। শেষ সপ্তাহে টাইটেল প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিরুদ্ধে পরাজয়ের পর ফ্রাঞ্চাইজির ধারণা, আরও ভাল খেলা প্রয়োজন। অন্যদিকে এক পয়েন্ট পেয়ে খুশি নয় ফুলহ্যাম। পেনাল্টি অন্যায্য ছিল—দাবি তুলেছেন কোচ মার্কো সিলভা।

এদিকে প্রিমিয়ার লিগে নয়া অধ্যায় শুরু করল এভার্টন। ১৮৯২ থেকে ২০২৫ পর্যন্ত পুরনো গুডিসন পার্ককে বিদায় জানিয়ে ‘টফিস’-রা নতুন স্টেডিয়ামে ক্লাবের আরও ভাল কিছুর আশায় বুক বাঁধছে। এখনও পর্যন্ত নয়টি ইংলিশ লিগের (প্রিমিয়ার লিগ নয়) শিরোপা জিতেছে এভার্টন। তাদের উপরে মাত্র মাত্র চারটি ক্লাব। কিন্তু এসবই অতীতের গরিমা। সাম্প্রতিক রেকর্ড কহতব্য নয়। বিগত ৩০ বছর ধরে বড় কোনও ট্রফি হাতে জোটেনি। গুডিসনে শেষ কয়েকটি সিজনে দল অবনমন ঠেকানোর লড়াই লড়েছে। ক্লাবের কিংবদন্তি ম্যানেজার ডেভিড মোয়েস ফের একবার মসনদে। কালকের ম্যাচের পর বলেছেন, ‘আমরা চেষ্টা করছি ক্লাবকে এগিয়ে নেওয়ার। এটি এভার্টনের জন্য বড় ধাপ!’

চলতি ট্রান্সফার মার্কেটে ক্লাবকর্তারা হাত গুটিয়ে। নতুন সংযোজন বলতে জ্যাক গ্রিলিশ। ম্যানচেস্টার সিটি থেকে এসেছেন। কাল তাঁর প্রতিভার ঝলক দেখা গেল—দুই গোলেই অ্যাসিস্ট বাড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের উইঙ্গার। ইলিমান ডিয়ায়ে গুডিসনে শেষ গোল করেছিলেন, সাউথাম্পটনের বিরুদ্ধে, মে মাসে। নতুন স্টেডিয়ামে প্রথম গোলও এল তাঁরই পা থেকে। ২৩ মিনিটে গ্রিলিশের ডানপায়ের ক্রস ঠিক সময়ে জালে জড়ালেন।

এন্তার সুযোগ নষ্ট করেছে প্রতিপক্ষ ব্রাইটন। কোরু মিতোমার শট বারে লেগে ফিরে এসেছে, জান পল ভ্যান হেকে পোস্টে মেরেছেন, ড্যানি ওয়েলবেক ফাঁকা গোল মিস করেছেন। আর এরই সুযোগ নিয়েছে এভার্টন। দ্বিতীয়ার্ধে জেমস গারনার গ্রিলিশের লে-আফ থেকে অসাধারণ শটে ২-০ করে দলকে এগিয়ে দেন। বাজেভাবে পেনাল্টি মিস করেন ওয়েলবেক। যে কারণে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাইটন।


```