Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মেপে খাও, ছড়িও না', ইউরো ফাইনালের আগে হু হু বিকোচ্ছে বিয়ার, জিতলে প্রথম চুমুক দেবেন রাইস

টুর্নামেন্ট শুরুর আগে বিয়ার নিয়ে রীতিমত সতর্কতা জারি করে ব্রিটিশ বিদেশদফতর জানিয়েছিল, 'জার্মান বিয়ার কিন্তু ব্রিটিশ বিয়ারের চাইতে বেশি কড়া। দেখেশুনে খাবেন! বেশি খেয়ে ফেললে কিন্তু স্টেডিয়ামে ঢুকতে না-ও দিতে পারে!'

'মেপে খাও, ছড়িও না', ইউরো ফাইনালের আগে হু হু বিকোচ্ছে বিয়ার, জিতলে প্রথম চুমুক দেবেন রাইস

ইউরো ফাইনালের আগে বিয়ার নিয়ে উন্মাদনা জার্মানিতে।

শেষ আপডেট: 13 July 2024 14:06

দ্য ওয়াল ব্যুরো: বিয়ার মোটামুটি ইংল্যান্ডে ফুটবল উন্মাদনার অবিচ্ছেদ্য অংশ বলেই পরিচিত। প্রিয় ক্লাবের খেলা দেখতে সমর্থকরা প্রায়ই ভিড় করেন বিভিন্ন রেস্তোরাঁ বা পাবে। জায়ান্ট স্ক্রিন খাটিয়ে 'ফ্যান জোন'-ও তৈরি করা হয়। সেখানে খেলা দেখা নিয়ে হুল্লোড়ের পাশাপাশি দেদার চলে বিয়ার। জার্মানিতে বিয়ার নিতে এতটা মাতামাতি নেই। কিন্তু ইউরোতে যাতে ভক্তদের পানভোজনে কোনও ত্রুটি না থাকে, সে'জন্য জার্মান ফুটবল সংস্থা আয়োজনে কোনও কসুর রাখেনি। ফলে প্রত্যেক আয়োজক শহরে ঢালাও বিয়ারের বিক্রি হচ্ছে। তার ওপর গরমটাও বেড়েছে। ফলে বার্লিন হোক বা স্টুটগার্ট, ডুসেলডর্ফ হোক বা হামবুর্গ, গ্যালারিতে বিয়ারের গ্লাস নিয়ে সমর্থকদের ঢল নেমেছে জার্মানিতে।

যথারীতি, এই তালিকায় ইংরেজ ও স্কটিশ সমর্থকরাই এগিয়ে। ইংরেজ ভক্তদের বিয়ার প্রীতির এমনই 'সুনাম' আছে যে, টুর্নামেন্ট শুরুর আগে এই নিয়ে রীতিমত সতর্কতা জারি করেছিল ব্রিটিশ বিদেশদফতর। নির্দেশিকায় জানানো হয়েছিল, 'জার্মান বিয়ার কিন্তু ব্রিটিশ বিয়ারের চাইতে বেশি কড়া। দেখেশুনে খাবেন, নিজের ওজন বুঝে চুমুক দেবেন এবং অতি অবশ্যই, স্থানীয় আইন মেনে চলবেন। বেশি খেয়ে ফেললে কিন্তু স্টেডিয়ামে ঢুকতে না-ও দিতে পারে!' 

জার্মানির বিভিন্ন শহরে আবার বিভিন্ন রকমের বিয়ারের ব্র্যান্ড জনপ্রিয়। বিয়ার জার্মান সংস্কৃতির অন্যতম অঙ্গ। মিউনিখের যেমন ডাঙ্কেল, হেলেস, অগাস্টিনার-কেলার, কোলনের কোলসখ, লাইপজিগের পিলৎজনার, গোজে, ডর্টমুন্ডের ডর্টমুন্ডার এক্সপোর্ট, ডুসেলডর্ফের অল্টবিয়ার বিখ্যাত। পর্যটকরা এলেই শহর ঘোরার পাশাপাশি শহরের স্থানীয় বিয়ারে একটু গলা ভিজিয়ে যান। আপাতত ইউরোর সমর্থকদের ঢল নেমেছে বার্লিনের দিকে। ইতিমধ্যেই শহরের হোটেল সব ভর্তি, রাস্তায় ইংরেজ ও স্পেনীয় সমর্থকরা দলে দলে ভিড় জমিয়েছেন। স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার আসবেন খেলা দেখতে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজেরও থাকার কথা। 

এসবের মাঝেই বিয়ার নিয়ে মজার গল্প শুনিয়েছেন ইংল্যান্ডের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার ডেক্লান রাইস। বিয়ার তাঁর একেবারেই না-পসন্দ। একাধিকবার রাইস জানিয়েছেন, তিনি বিয়ার খান না, গন্ধটাই সহ্য করতে পারেন না। কিন্তু ইংল্যান্ড ইউরো জিতলে তিনি জীবনের কঠিনতম কাজটা করে ফেলবেন। অর্থাৎ, এক গ্লাস বিয়ার চেখে দেখবেন।

গতবার, ২০২১ ইউরো ফাইনালের আগেও রাইস একই কথা বলেছিলেন। ইউরো জিতলে বিয়ারে হাতেখড়ি করবেন। শেষ অবধি ইউরো লন্ডন থেকে পাড়ি দিয়েছিল রোমে। রাইসের আর বিয়ার খাওয়াও হয়নি। বার্লিনে সাংবাদিক সম্মেলনে রাইস বলেছেন, 'আগেরবার কী বলেছিলাম মনে আছে। তারপর থেকে আমি অবশ্য মাত্র একবারই বিয়ার খেয়েছি। তবে লেমোনেড মিশিয়ে। এবারে জিতলে একেবারে আসল, খাঁটি বিয়ার খেয়ে দেখব।' 

সঙ্গে অবশ্য যোগ করেছেন, 'কী জানি, হয়ত নাক চেপে ধরতে হবে, গন্ধটা যা অসহ্য!'


```