Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

UCL: চূড়ান্ত প্লে-অফের সূচি, রিয়ালের সামনে সেই বেনফিকা, পিএসজির প্রতিপক্ষ মোনাকো

প্লে-অফের প্রথম লেগ হবে ১৭–১৮ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। এই দুই লড়াইয়ের হিসাবে ঠিক হবে, কারা উঠবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মঞ্চে, ছিটকে যাবে কারা।

UCL: চূড়ান্ত প্লে-অফের সূচি, রিয়ালের সামনে সেই বেনফিকা, পিএসজির প্রতিপক্ষ মোনাকো

চ্যাম্পিয়নস লিগ

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 January 2026 18:33

দ্য ওয়াল ব্যুরো: সামনে এল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫–২৬ মরশুমের নকআউট প্লে-অফ রাউন্ডের ড্র। আর সেখানে একগুচ্ছ বড় ম্যাচের ইঙ্গিত। ইউরোপ-সেরার মঞ্চে ফের মুখোমুখি হতে চলেছে পরিচিত প্রতিদ্বন্দ্বীরা। শিরোপাধারী প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain) খেলবে মোনাকোর (AS Monaco) বিরুদ্ধে, আর ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের (Real Madrid) সামনে আবার সেই বেনফিকা (Benfica)।

লিগ পর্বে বেনফিকার কাছে হেরে টেবিলের টপ-এইটের বাইরে ছিটকে গিয়েছিল রিয়াল। প্লে-অফে সেই ম্যাচের পুনরাবৃত্তি তাই স্বাভাবিকভাবে বাড়তি উত্তেজনা আমদানি করছে। ভিনিসিয়াস-এমবাপেদের সামনে এটা শুধুই নকআউট নয়, বদলার মঞ্চও বটে!

অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজির সামনে ঘরোয়া প্রতিদ্বন্দ্বী মোনাকো। ফরাসি ডার্বির এই দ্বৈরথে এক পা পিছু হটলেও চলবে না—রাউন্ড অফ ১৬-এ ওঠার লড়াইয়ে দু’দলই মরিয়া।

ইতালির ইন্টার মিলান (Inter Milan), যারা ২০২২–২৩ মরশুমে ফাইনাল খেলেছিল, নামবে নরওয়ের বোডো/গ্লিম্টের (Bodo/Glimt) বিরুদ্ধে। লিগ পর্বে ম্যাঞ্চেস্টার সিটিকে চমকে দেওয়া দলের সামনে এবার আরও বড় পরীক্ষা।

বাকি ম্যাচগুলোতেও কম উত্তেজনা নেই। আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুজের (Club Brugge) বিরুদ্ধে। জুভেন্তাসের (Juventus) সামনে তুরস্কের গালাতাসারাই (Galatasaray)। আজারবাইজানের কারাবাগ (Qarabag FK) লড়বে প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডের (Newcastle United) সঙ্গে। ডর্টমুন্ড (Borussia Dortmund) বনাম আটালান্টা (Atalanta) এবং অলিম্পিয়াকোস (Olympiacos) বনাম বায়ার লেভারকুজেনের (Bayer Leverkusen) ম্যাচও নজর কাড়ছে।

প্লে-অফের প্রথম লেগ হবে ১৭–১৮ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। এই দুই লড়াইয়ের হিসাবে ঠিক হবে, কারা উঠবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মঞ্চে, ছিটকে যাবে কারা।

প্লে-অফ রাউন্ডের পূর্ণ সূচি:

বেনফিকা (Benfica) বনাম রিয়াল মাদ্রিদ (Real Madrid)

এএস মোনাকো (AS Monaco) বনাম প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain)

গালাতাসারাই (Galatasaray) বনাম জুভেন্তাস (Juventus)

বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) বনাম আটালান্টা (Atalanta) 

কারাবাগ (Qarabag FK) বনাম নিউক্যাসল ইউনাইটেড (Newcastle United)

ক্লাব ব্রুজ (Club Brugge) বনাম আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)

বোডো/গ্লিম্ট (Bodo/Glimt) বনাম ইন্টার মিলান (Inter Milan)

অলিম্পিয়াকোস (Olympiacos) বনাম বায়ার লেভারকুজেন (Bayer Leverkusen)


```