Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'যেদিন মরব, ওইদিনও...', সাংবাদিককে এ কী বললেন সুনীল ছেত্রী?

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি।

'যেদিন মরব, ওইদিনও...', সাংবাদিককে এ কী বললেন সুনীল ছেত্রী?

বেঙ্গালুরু এফসি-র ফুটবলার সুনীল ছেত্রী

শেষ আপডেট: 29 November 2024 08:55

দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে এই নামটা একেবারে অচেনা নয়। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত বেঙ্গালুরু এফসি-র হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলে যাচ্ছেন।

বুধবার মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে বেঙ্গালুরু ২-১ গোলে জয়লাভ করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ম্য়াচে বেঙ্গালুরুর হয়ে একটি গোল করেছেন সুনীল ছেত্রী। বাকি একটি গোল মহমেডানের ফুটবলার ফ্লোরেন্ট ওজিয়ারের আত্মঘাতী শট থেকে এসেছে।

যাইহোক সেকথা। ম্যাচের পর সাংবাদিকরা ছেঁকে ধরেছিলেন সুনীলকে। তাঁর কাছে আইএসএল টুর্নামেন্টে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে গোল করার অনুভূতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানিয়েছেন, যে এবার বয়স হচ্ছে।

ইতিমধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে এই বয়সে এসেও কীভাবে এত গোলের খিদে থাকে। জবাবে সুনীল ছেত্রী বলেন, 'যেদিন মরব, ওইদিনও গোলের খিদে থাকবে। আমি যে প্রত্যেকদিন গোল করতে পারি, এমনটা একেবারেই নয়। কিন্তু, একেবারে প্রথমদিন থেকে এই খিদেটা আমার মধ্যে রয়েছে। প্রতিটা ম্য়াচেই আমি গোল করতে চাই।'


```