Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Serie A: খেতাবের দৌড়ে নাপোলির কামব্যাক, শেষ চারের আশা জিইয়ে রাখল জুভেন্তাস

সেরি আ-র খেতাবি লড়াইয়ে বড় কামব্যাক নাপোলির! এসি মিলানকে হারিয়ে ইন্টারের ওপর চাপ বাড়াল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে জেনোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে রইল জুভেন্তাস। বিস্তারিত পড়ুন।

Serie A: খেতাবের দৌড়ে নাপোলির কামব্যাক, শেষ চারের আশা জিইয়ে রাখল জুভেন্তাস

নাপোলির নায়ক পলিটানো

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 April 2026 12:16

দ্য ওয়াল ব্যুরো: লড়াই এখনও বাকি। শিরোপা দৌড় থেকে ছিটকে যায়নি নাপোলি (Napoli vs Milan)। এসি মিলানকে (AC Milan) হারিয়ে এই বার্তা আরও জোরালোভাবে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, শিরোপা হাতে না এলেও শেষ চারে মরসুম শেষ করে পরের বছর চ্যাম্পিয়নস লিগে নামার রেসে সামিল জুভেন্তাস (Juventus vs Genoa)।

পলিটানোর গোলে বড় জয়, দ্বিতীয় স্থানে নাপোলি

ম্যাচের বেশিরভাগ সময় লড়াই জমেছে মাঝমাঠে। দুই দলের কাউকেই ফাইনাল থার্ডে তেমন ধারালো দেখায়নি। খেলা ধীর, ছন্দহীন। এমন নিষ্প্রাণ দ্বৈরথের অন্তিম লগ্নে প্রাণসঞ্চার করেন মাত্তেও পলিটানো (Matteo Politano)। বদলি হিসেবে নেমে ৭৯ মিনিটে দুর্দান্ত শটে গোল করেন তিনি। যার সুবাদে ১-০ জয় পায় নাপোলি। টানা পঞ্চম ম্যাচ জিতে তারা উঠে এল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।   তবে পথ এখনও কঠিন। শীর্ষে থাকা ইন্টার মিলানের (Inter Milan) থেকে ৭ পয়েন্ট পিছিয়ে। হাতে বাকি মাত্র ৭ ম্যাচ। কোচ আন্তোনিও কন্তে (Antonio Conte) বলেন, ‘আমরা আবার আগের ছন্দে ফিরেছি। কিন্তু এখনই বেশি ভাবার সময় নয়। শেষ পর্যন্ত লড়তে হবে।’

চাপ বাড়ল মিলানের, খেতাবের দৌড় প্রায় শেষ

এই পরাজয়ের পর বড় ধাক্কা খেল এসি মিলান। এখন তারা ইন্টার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে। উপরন্তু, নাপোলিও এগিয়ে গেল। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি (Massimiliano Allegri) স্বীকার করলেন, ‘আমার মনে হয়, শিরোপার লড়াই থেকে আমরা ছিটকে গেছি।’আপাতত লক্ষ্য বদলেছে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা প্রধান টার্গেট। গতরাতের ম্যাচে মিলানের আক্রমণভাগকে অনেকটাই দুর্বল দেখিয়েছে। রাফায়েল লিয়াও (Rafael Leao) ও ক্রিশ্চিয়ান পুলিসিচ (Christian Pulisic) খেললেও সেই ধার উধাও।

জুভেন্তাসের জোরালো ধাক্কা, টপ ফোরের লড়াই জমজমাট

অন্য ম্যাচে জুভেন্তাস ২-০ গোলে হারাল জেনোয়াকে (Genoa)। ম্যাচের শুরুতে গোল করেন গ্লেইসন ব্রেমার (Gleison Bremer)। এগিয়ে যায় জুভেন্তাস। তারপর ওয়েস্টন ম্যাককেনি (Weston McKennie) ব্যবধান বাড়ান। এই জয়ের সুবাদে চতুর্থ স্থানের খুব কাছাকাছি উঠে এল ‘বিয়াঙ্কোনেরি’। এখন তারা চ্যাম্পিয়ন্স লিগের পজিশন থেকে মাত্র ১ পয়েন্ট দূরে। গোলকিপার মিকেলে দি গ্রেগোরিওর (Michele Di Gregorio) দুর্দান্ত ডবল সেভ এদিনের ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।


```